বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

রংপুরে মায়ের হাতে ৫ মাসের শিশু হত্যা

উচ্চকন্ঠ   15-Sep-2025   125

Photo

এফএনএস: রংপুরের তারাগঞ্জে ৫ মাস বয়সী শিশুকন্যাকে জবাই করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিশুটির মা-বাবা ও দাদিকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত রোববার গভীর রাতে। পুলিশ নিহত শিশুর লাশ উদ্ধার করে সোমবার সকালে থানায় নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুখ। পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, পলাশবাড়ি গ্রামের বাবু লাল রায়ের শোবার ঘরে ৫ মাস বয়সী শিশুকন্যার জবাই করা লাশ ঘরে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তারাগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে নিহত ৫ মাস বয়সী শিশুর লাশ উদ্ধার করে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহত শিশুর মা তুলশী রানী, বাবা বাবু লাল রায় ও দাদি পাতানি রানীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্বজনদের অভিযোগ, শিশুটিকে তার মা তুলশী রানী জবাই করে হত্যা করেছে। হত্যার পর সে নিজে বাঁচার জন্য উন্মাদের মতো আচরণ করছিল। ঘটনার সঙ্গে শিশুটির বাবা বাবু লাল রায় ও দাদি পাতানি রানীও জড়িত ছিল বলে স্বজন ও এলাকাবাসীর অভিযোগ। এলাকাবাসী জানিয়েছেন, তুলশী রানীর দুই মেয়ে। এর আগে তার একটি মেয়ে আছে। এবার সন্তান হওয়ার সময় তার কামনা ছিল ছেলেসন্তান হবে। কিন্তু ছেলে না হয়ে মেয়ে হয়েছে। ফলে মেয়েসন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার বাবা বাবু লাল ও মা তুলশী রানী নাখোশ ছিল। তারাই পরিকল্পিতভাবে তাদের সন্তানকে জবাই করেছে বলে পুলিশ, এলাকাবাসী ও স্বজনরা অভিযোগ করেছেন। তবে নিহত শিশুটির মা ও বাবা কীভাবে বা কারা তাকে জবাই করে হত্যা করলো, সে ব্যাপারে কোনা কথা বলতে চাননি। ওসি এম এ ফারুখ জানান, নিহত শিশুটির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত শিশুর বাবা বাবু লাল, মা তুলশী রানী ও দাদি পাতানি রানীকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পরিবেশ...

Photo

মসজিদে ৩ জনকে খুন: প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

এফএনএস: মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর টেকেরহাট এলাকায় মসজিদের...

Photo

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ৫৫তম বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ...

Photo

মাফিয়া-স্বৈরতন্ত্র-পরিবারতন্ত্র জনগণ মেনে নেবে না: নাহিদ

এফএনএস: মাফিয়াতন্ত্র, গডফাদারতন্ত্র, স্বৈরতন্ত্র ও পরিবারতন্ত্র- এসব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত