সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় ৫৫তম বিজয় দিবস পালিত

উচ্চকন্ঠ   17-Dec-2025   39

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদা ও ভাবগম্ভির পরিবেশ ও জাকজমকপূর্ণভাবে ৫৫তম বিজয় দিবস পালিত হয়েছে। কাজ ডাকা ভোরে উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় স্মৃতি সৌধে ৭১ এর বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্প মাল্য অর্পণ, ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়া সকাল ৮টাপয় নলডাঙ্গা ভূষণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুলিশ, আনসার, ভিডিপি, রোভার, স্কাউট, গার্লস গাইড কর্তৃক আকর্ষণীয় মার্চ পাষ্ট ও পতাকা উত্তোলন করা হয়। একটি সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী অপিসার রেজওয়ানা নাহিদ ও কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন। এছাড়া ৯টায় বীর মুক্তিযোদ্ধাদেরা সম্বর্ধনা ও উপহার প্রদান করা হয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে ষ্টলের পণ্য সামগ্রী প্রদর্শিত হয়। এসব পণ্য সামগ্রী দেখতে প্রায় সারাদিনই দর্শনার্থীরা ভিড় জমান। তারা এবারের বিজয় দিবস পালনে সুন্দর ব্যবস্থাপনার জন্য নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদকে ধন্যবাদ জানিয়েছেন।

office@ukantho.com


Photo

গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ, নিয়ম ভাঙলে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র,...

Photo

ঝিনাইদহে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায়...

Photo

ফরিদা পারভীনের মৃত্যুতে লোকসংগীতে বিশাল শূন্যতা সৃষ্টি হলো: মির্জা ফখরুল

এফএনএস: লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে শোক জানিয়েছেন...

Photo

স্বৈরাচার পতনের এক বছর পূর্তিতে কালীগঞ্জে বিএনপির বিজয় র‌্যালি

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: স্বৈরাচার আওয়ামীলীগ সরকার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত