প্রিয় ঝিনাইদহ
ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 08-Apr-2026 118
ইয়াসিন আরাফাত, নিজেস্ব প্রতিনিধি:ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা)। মঙ্গলবার (০৮ এপ্রিল, ২০২৬) দয়াপুর ভাতঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
৭নং রায়গ্রাম ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলায় অংশ নেওয়া বালক ও বালিকা দলের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। খেলাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ইসরাইল হোসেন জীবন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।
এসময় বিশেষ অতিথিবৃন্দ, শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং সুন্দরভাবে আয়োজন সম্পন্ন করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
office@ukantho.com