মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ৫৫০ জন কৃষকের মাঝে ৩৪৫০টি নারিকেলের চারা বিতরণ

উচ্চকন্ঠ   27-Jun-2025   35

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে ৫৫০ জন কৃষকের মাঝে ৩৪৫০টি নারিকেলের চারা বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার এ নারিকেলের চারা বিতরণ করেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার। সেসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমাম হোসেন জ্যোতি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানা জানান, উপজেলার ৫৫০ জন কৃষকের মাঝে ৩৪৫০টি নারিকেলের চারা ও ১৫০০ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ৬ হাজার তাল, আম, লেবু, বেল ও জামের চারা বিতরণ করা হয়েছে।

office@ukantho.com


Photo

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন: জুলাই শহীদ স্মৃতি বৃত্তি চালু

এফএনএস: প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বৈরাচারের...

Photo

ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত: মাহফুজ আলম

এফএনএস: জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত...

Photo

মালয়েশিয়ায় দুর্ঘটনায় মারা গেলো কালীগঞ্জের যুবক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: আর দেশে ফেরা হলোনা প্রবাসী সুজাত হোসেনের...

Photo

সংস্কার ও বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান গোলাম পরওয়ারের

এফএনএস: সংস্কার ও গণহত্যাকারীদের বিচারের পর নির্বাচন দেওয়ার আহ্বান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত