বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ছিনতাকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে শিক্ষকের মৃত্যু: গ্রেপ্তার ২

উচ্চকন্ঠ   30-Aug-2026   32

Photo

এফএনএস: ঢাকার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে সড়কে পড়ে বগুড়ার শিক্ষকের মৃত্যুর ঘটনায় দুইজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে র‌্যাব। এক বার্তায় র‌্যাব-২ জানিয়েছে, প্রধান আসামি পনি ওরফে প্যারা পনিকে তার আরেক সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। ছিনতাইয়ে ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা হয়েছে। মোহাম্মদপুরে র‌্যাব-২ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিকালে বিস্তারিত জানানোর কথা বলা হয়েছে ওই বার্তায়। গত শনিবার সংসদ ভবন এলাকায় ছিনতাইকারীদের কবলে পড়ে নিহত হন বগুড়ার গাবতলী উপজেলার বাসীন্দা রনজিলা পারভীন, তিনি চিকিৎসার জন্য ঢাকায় এসেছিলেন। উপজেলার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রনজিলা শনিবার ভোরে স্বামীর সঙ্গে ঢাকার গাবতলী বাস টার্মিনালে পৌঁছান। সেখান থেকে রিকশায় করে ফার্মগেইটের ইস্পাহানি ইসলামীয় চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তারা। পথে সংসদ ভবন এলাকায় মোটরসাইকেলে আসা দুই ছিনতাইকারী রনজিলার হাতে থাকা ব্যাগ টান দিয়ে নেওয়ার চেষ্টা করলে রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত ৫৭ বছর বয়সি রনজিলা উপজেলার সোনাকানিয়া গ্রামে বাসিন্দা। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকার জেলা খাদ্য কর্মকর্তার অফিসের পাশে স্বামী-সন্তান নিয়ে বসবাস করতেন। রনজিলার স্বামী আব্দুল মতিন ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে রাইশা নবম শ্রেণির শিক্ষার্থী।

office@ukantho.com


Photo

হাদির ওপর হামলা গণতান্ত্রিক অগ্রযাত্রায় সরাসরি আঘাত: এনসিপি

এফএনএস: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

Photo

নিখোঁজ হওয়ার দুইদিন পর মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

এফএনএস: ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজ হওয়ার দুইদিন পর আমির হামজা (১৩)...

Photo

আচরণ পরিত্যাগ না করলে আমরাও পাল্টা আঘাত করবো: নাহিদ

এফএনএস: আমরা একটি দলের ভেতর অসহিষ্ণু আচরণ দেখতে পাচ্ছি জানিয়ে জাতীয়...

Photo

চার প্রকল্পে ১০ লাখ ৭৭ হাজার টাকা হরিলুট!ঝিনাইদহে কাবিখার টাকায় চেয়ারম্যানের পকেট ভারী নীরব প্রশাসন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত