শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

পলাতক ফ্যাসিস্টদের এখনও অনুশোচনা নেই: রিজভী

উচ্চকন্ঠ   05-Aug-2025   47

Photo

এফএনএস: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় এক অভাবনীয়, অবিনাশী গণঅভ্যুত্থানে, যা ইতিহাসের গতিপথ বদলে দেয়। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, গত বছরের এই জুলাই বদলে দিয়েছে এই ভূখন্ডের রাজনৈতিক ধারাবাহিকতা। রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগের দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসন, জুলুম-নিপীড়ন ও ভয়ভীতির বিরুদ্ধে সারা দেশের ছাত্র-জনতা ও নাগরিক সমাজ এক হয়ে দাঁড়িয়েছিল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে ফ্যাসিবাদের। তিনি বলেন, জুলাই মাসটা যেন ইতিহাসের পাতায় উৎকীর্ণ দাবানলের অগ্নিময় অধ্যায়। এটি ছিল আত্মপরিচয়ের লড়াই, ন্যায়বিচারের লড়াই- গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ১৬ বছরের সংগ্রামের মাইলফলক। রিজভী দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শুধু একটি সরকারের পতনের দিন নয়, এটি গণতান্ত্রিক চেতনার পুনর্জাগরণের দিন। আওয়ামী শাসনের দুঃসহ বার্তাবরণে জন্ম নেওয়া ছাত্র-জনতার বীরত্বই এই দিনটিকে ইতিহাসে স্মরণীয় করে তুলেছে। বিএনপির এই নেতা বলেন, ভোটাধিকার হরণ, গুম, খুন, দমন-পীড়ন, অর্থনৈতিক লুটপাট, কণ্ঠরোধ আর বিচারহীনতার সংস্কৃতি মানুষের হৃদয়ে যে ক্ষতের জন্ম দিয়েছে, তারই প্রতিক্রিয়ায় সৃষ্টি হয় এই গণবিস্ফোরণ। রিজভী আরও বলেন, এই দিনে ইতিহাস সৃষ্টি হয়-যেখানে ফ্যাসিস্ট সরকার, সংসদ, আদালত, মন্ত্রিসভা ও ধর্মীয় নেতৃত্ব কেউ-ই অবস্থান ধরে রাখতে পারেনি। সবাই পালিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে, তাদের মনে আজও অনুশোচনা নেই। তিনি উল্লেখ করেন, আজ কিছুক্ষণ আগে জাতির উদ্দেশ্যে দেওয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে-কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, মব ভায়োলেন্সে অংশ না নেন, নারীর প্রতি সহিংস আচরণ না করেন, অন্যের স্বাধীনতাকে যেন সম্মান করা হয়। তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে রিজভী বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব মত-পথের মানুষ নিরাপদে থাকবে। ৫ আগস্ট হোক গণতন্ত্র, সুশাসন ও মানবিকতার শপথের প্রতীক। তিনি বলেন, এই যাত্রায় বিএনপি দেশের সব গণতন্ত্রকামী মানুষের সহায়তা ও সমর্থন কামনা করছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ...

Photo

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের...

Photo

চোঁখে দেখেন না হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার!

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: নিজে চোঁখে দেখেন না। মুমুর্ষ...

Photo

স্থগিত এইচএসসি পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

এফএনএস: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত