শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিশু তাবাচ্ছুম ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   12-Jun-2026   59

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বাদেডিহি গ্রামের চার বছরের শিশুর ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে বারবাজার ইউনিয়নের সধারণ জনগণ। শুক্রবার জুম্মার নামাজের পর বারবাজার বাসস্ট্যান্ডে ঘন্টাব্যাপি এই মানববন্ধনে বক্তব্য রাখেন, বিএনপি নেতা বারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতের এম আরশেদ আলি পাতা ও শফিকুল ইসলাম শিমুল।
বায়োজিত হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে শিশু তাবাচ্ছুমের পিতা বলেন, আমার মেয়ের বিচারের জন্য যেখানেই যায়, সেখানে আমার কাছে টাকা চাই। আমি টাকা দিয়ে আমার মেয়ের বিচার চাইনা। তিনি আরো বলেন, মেয়ের বিচারের জন্য বাংলাদেশ সরকারের এ্যাটর্নি জেনারেল রুহুল কবিরের কাছে গিয়েছিলাম। তিনি আমাকে আদালতে গিয়ে কথা বলতে বলেছেন। তবে, মাননীয় আইন মন্ত্রী এ্যাডঃ আসাদুজ্জামান আমাকে আশ্বস্থ করেছেন, দ্রুততম সময়ের মধ্যে ওই বিচার সম্পন্নের ব্যবস্থা করবেন।
উল্লেখ্য গত ২৫ ফেব্রয়ারী নিখোঁজ হওয়ার পরের দিন সকালে চার বছরের শিশু তাবাচ্ছুমের বস্তা বন্দি মরদেহ উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটি ট্যাংকের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যায়। প্রায় চার মাস অতিবাহিত হলেও এখনও প্রধান আসামি আবু তাহেরের বিচার শেষ না হওয়াতে এই মানববন্ধন আয়োজন করে এলাকাবাসী।

office@ukantho.com


Photo

স্বাস্থ্যসেবাকে জনবান্ধব করতে নির্দেশ দিলেন এমপি ডা. টিপু

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের...

Photo

ঝিনাইদহে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি...

Photo

নড়াইলের কুন্দশী এলাকা থেকে যুবকের পচাগলা লাশ উদ্ধার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের লোহাগড়া শহরের কুন্দশী...

Photo

গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে ঝিনাইদহে ১১ দলীয় ঐক্য জোটের গণসমাবেশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানের দুই বছর পুর্তি উপলক্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত