শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

উচ্চকন্ঠ   28-Apr-2026   51

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় আইনগত সহায়তা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আদালত প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করার মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আদালত চত্বরে এসে শেষ হয়।
এরপর আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা জজ ও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এমরান হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মাহফুজ আফজালসহ অন্যান্য কর্মকর্তারা।
বক্তারা বলেন, সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা সকলকে এই সেবা সম্পর্কে সচেতন হওয়ার এবং প্রয়োজন অনুযায়ী তা গ্রহণের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

মহেশপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর কমিটি গঠন: মাওঃ আবু দাউদ সভাপতি ও মাওঃ মোঃ আলমগীর হোসেন সম্পাদক

অসিম মোদক, মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলা বাংলাদেশ খেলাফত...

Photo

সংস্কারে মতভেদ থাকলে নির্বাচিত সরকারের হাতে ছাড়তে হবে: আমির খসরু

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...

Photo

ইতিহাসে এই প্রথম কোন পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্টতার...

Photo

এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে ১৪ নির্দেশনা

এফএনএস: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত