শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে: দুদু

উচ্চকন্ঠ   17-Sep-2025   111

Photo

এফএনএস: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ইসলামী দল বা অন্যান্য রাজনৈতিক দল তাদের কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাবে, তাদের সমর্থন চাইবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু প্রচলিত ধারায় একশ’ বছর ধরে যে পদ্ধতিতে নির্বাচন হয়ে এসেছে সেই নির্বাচনের মধ্যে দিয়েই তাদের কর্মসূচির পক্ষে সমর্থন আছে কি নাই তা পরিষ্কার হবে। চুয়াডাঙ্গায় বিএনপির এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেছেন। বুধবার দুপুরে ভালাইপুর মোড়ে পথসভায় এ কথা বলেন তিনি। শামসুজ্জামান দুদু আরও বলেন, বিএনপির এখন প্রধান কাজ ভোটারদের কাছে যাওয়া। তাদের সমর্থন আদায় করা। আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে। বিএনপি সম্ভাবনাময় দল এবং সেই দল নির্বাচিত হবে এটা দেশবাসী মনে করে। এজন্য ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের কাছে যাওয়া ও নেতাকর্মীকে উৎসাহিত করাই এখন লক্ষ্য। দল যখন আনুষ্ঠানিকভাবে কাউকে প্রার্থী হিসেবে মনোনীত করবে সেই ব্যক্তির পক্ষে দল এবং জনগণ ঐক্যবদ্ধ হবে বলে প্রত্যাশা করি। পরে তিনি আলমডাঙ্গা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে পথসভায় অংশ নেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান বুলা এবং শহিদুল ইসলাম রতন।

office@ukantho.com


Photo

গুম-খুন-অপরাধে অভিযুক্তদের দায়মুক্তি নিয়ে সেনাপ্রধান কিছু বলেননি: আইএসপিআর

এফএনএস: গুম-খুন বা অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কাউকে দায়মুক্তি...

Photo

৩০০ আসনে প্রার্থী দেবে এনসিপি: সারজিস

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস...

Photo

সাতক্ষীরায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

এফএনএস: সাতক্ষীরার শ্যামনগরে বিষাক্ত সাপের কামড়ে আরিফুল ইসলাম নামে...

Photo

তনু হত্যা মামলায় নতুন মোড়, ১০ বছর পরে প্রথম গ্রেপ্তার

এফএনএস: কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত