রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ব্যায় মেটাতে না পারায় ঝিনাইদহে বন্ধ রয়েছে কোটি কোটি টাকা খরচে নির্মিত পানি শোধনাগার

উচ্চকন্ঠ   25-May-2026   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মুখ থুবড়ে পড়ে আছে ঝিনাইদহের মহেশপুরের প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগার। ব্যায় মেটাতে না পারায় পৌর কর্তৃপক্ষ এটি চালু রাখতে পারছে না। ফলে আর্সেনিক ও অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করেই দিন কাটাচ্ছেন পৌর এলাকার প্রায় ৭০ হাজার মানুষ। শুধু তাই নয় নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি, ফাটল দেখা দিয়েছে ভবনের বিভিন্ন জায়গায়।
ধুলো আর আগাছার দখলে এখন কোটি কোটি টাকার স্থাপনাটি। চালু না থাকায় একে একে নষ্ট হচ্ছে সব যন্ত্রপাতি। সুইচ, বাল্ব, মোটর, ফিল্টার, পাইপ, রিজার্ভ ট্যাংক, পানির ট্যাংক, জেনারেটর আর ট্রান্সফরমার পর্যন্ত আজ অকেজো। বছরের পর বছর তালাবদ্ধ অবস্থায় পড়ে থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সরকারের কোটি কোটি টাকায় নির্মিত মহেশপুরের আধুনিক পানি শোধনাগারটি।
স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি আর্সেনিক ও আয়রন থাকায় পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহের লক্ষ্যে আর্সেনিক ও আয়রন দূরীকরণ প্ল্যান্ট স্থাপনের প্রকল্প হাতে নেয় জন্য মহেশপুর পৌরসভা। কিন্তু নির্মাণ শেষে দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই সুবিধা এখনো পায়নি পৌর এলাকার অন্তত ৭০ হাজার মানুষ। ফলে প্রতিদিন বাসিন্দারা ব্যবহার করছেন আর্সেনিক ও আয়রনযুক্ত পানি। এতে ক্রমেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। তাই দ্রত পানি শোধনাগারটি পুনরায় চালু করার দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দা অনিক ইসলাম জানান, আমরা পৌরসভার বাসিন্দারা দীর্ঘদিন ধওে আর্সেনিক ও অতিরিক্ত আয়রনযুক্ত পানি পান করেই দিন কাটাচ্ছি। অথচ প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক পানি শোধনাগারটি চালু না হওয়ায় সেটি পড়ে থেকে নষ্ট হচ্ছে।
রনিকুল ইসলাম জানান, আমরা আধুনিক পানি শোধনাগারটি চালুর দাবি জানাচ্ছি। এটি চালু হলে পৌর এলাকার অন্তত ৭০ হাজার মানুষ এর সুবিধা পাবে। তাই দ্রুত এটি চালুর দাবি আমাদের।
মহেশপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা জানান, ব্যয় মেটাতে না পারায় বন্ধ হয়ে আছে এই প্লানটি। সক্ষমতা হলে ভবিষ্যতে পুনরায় চালু করা হবে বলে এমনটাই আশ্বাস দিলেন পৌর এলাকার হাজারও মানুষের।
উল্লেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধানে ২০১৭ সালের ৬ জুন মানে প্রকল্পটির নির্মাণ শুরু হয়ে শেষ হয় ২০১৯ সালে। এতে ব্যায় হয়েছিলো ৪ কোটি ২৯ লাখ ৬৪ হাজার টাকা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিদুৎস্পৃষ্টে শারমিন বেগম...

Photo

ঝিনাইদহের ১৩ নদীই কচুরিপানায় আক্রান্ত, নেই অপসারণের বাজেট

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: এক সময়ের খরস্রোত নদীগুলো ছিল ঝিনাইদহের...

Photo

কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীকে মারধর ও নগদ টাকা লুটের অভিযোগ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে খাবারের বিল চাওয়াকে...

Photo

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অসহায় ও দুস্থ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত