প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে ‘দুই টাকায় হাসি’র ৩৪তম আয়োজন, খাবার পেল ৮০ সুবিধাবঞ্চিত মানুষ
উচ্চকন্ঠ 24-Oct-2026 27
বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: “একতা নিয়ে করব কাজ, গড়ব মোরা সোনালি সমাজ।” এ স্লোগানে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিতে ঝিনাইদহে প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের নিয়মিত মানবিক কর্মসূচি ‘দুই টাকায় হাসি’র ৩৪তম আয়োজন সম্পন্ন হয়েছে। এ আয়োজনে প্রায় ৮০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও পথশিশুর মাঝে খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় ঝিনাইদহের পুরাতন কালেক্টরেট জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জুমা এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীদের জন্য সাদা ভাত, গোশত ও ডালের ব্যবস্থা করা হয়। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে তৃপ্তির হাসি ফোটানোই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য।
কর্মসূচির সার্বিক দায়িত্ব পালন ও কার্যক্রম তদারকি করেন প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ, অর্থ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক মো. আবু জাফর কামাল ও আনিছুর রহমান, মো. জিয়াউর রহমান, সহ-অর্থবিষয়ক সমন্বয়ক শাহেদ মাহমুদ, মো. আরজ হোসেন, আবু সালেহ সম্পদ, মো. রাজু আহমেদ, মো. নিশাত, মো. সজিব ও মো. ইউসুপ মুন্সীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল সদস্যরা।
প্রগতি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সাজিদ মাহমুদ বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা বিশ্বাস করি, মানুষের কল্যাণে আন্তরিকভাবে এগিয়ে এলে ছোট উদ্যোগও বড় পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারে। ‘দুই টাকায় হাসি’র মাধ্যমে সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার চর্চা ছড়িয়ে দেওয়াই আমাদের লক্ষ্য।”
‘দুই টাকায় হাসি’ পরিচালনা কমিটির সহ-সমন্বয়ক মো. আবু জাফর কামাল বলেন, “এ ধরনের উদ্যোগ সফল করতে দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই, ‘দুই টাকায় হাসি’ শুধু একটি কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের আরও মানুষকে মানবিক কাজে উদ্বুদ্ধ করুক। সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান।”
ডা. মো. এনামুল হক ইমন বলেন, “প্রতিটি আয়োজন আমাদের নতুন করে দায়িত্বশীল হতে শেখায়। যাঁদের জন্য আমরা এ উদ্যোগ গ্রহণ করি, তাঁদের মুখে তৃপ্তির হাসি দেখতে পারাটাই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সবার সহযোগিতা নিয়ে ভবিষ্যতেও এ মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
আয়োজকেরা জানান, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং দাতা, শুভাকাঙ্ক্ষী ও স্বেচ্ছাসেবীদের আন্তরিক সহযোগিতায় ‘দুই টাকায় হাসি’র ৩৪তম আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। এ সময় কর্মসূচিতে সহযোগিতাকারী সবার প্রতি সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনটির প্রত্যাশা, মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্য সামনে রেখে ভবিষ্যতেও ‘দুই টাকায় হাসি’র কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন সংগঠনের সদস্যরা।
সমাবেশে অংশগ্রহণকারী সদস্যরা প্রথমে পরিচিতি পর্বে অংশ নেন। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন আসাদুজ্জামান, ফনিভূষণ রায়, আবু সাঈদ শওকত আলী, জহুরুল ইসলাম ও সিরাজুল ইসলাম।
বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত কর্মীদের দীর্ঘদিনের পাওনা আদায় এবং তাঁদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কর্মীদের স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সমাবেশে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে গ্রামীণ ব্যাংক (অবসরপ্রাপ্ত) কল্যাণ সমিতি, ঝিনাইদহ জোনের নতুন কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে আসাদুজ্জামানকে সভাপতি, ফনিভূষণ রায়কে সিনিয়র সহসভাপতি, আবু সাঈদ শওকত আলীকে সহসভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে জিয়াউর রহমান মিল্টনকে সাংগঠনিক সম্পাদক, জিয়াউর রহমানকে কোষাধ্যক্ষ, আসলাম হোসেনকে ক্রীড়া সম্পাদক, আসাদুজ্জামান পান্নুকে সহসাংগঠনিক সম্পাদক, জহুরুল ইসলামকে সহসাধারণ সম্পাদক এবং আব্দুল লতিফকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া সাইদুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও তারেক রহমানকে কমিটির সদস্য হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতারা অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যায্য পাওনা আদায়, তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করতে সম্মিলিতভাবে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
office@ukantho.com