প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উচ্চকন্ঠ 10-Mar-2026 128
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বুধবার বিকালে মোবারক আলী স্কুল মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ বলেন, বিএনপি শহিদ জিয়ার এক আদর্শের দল। তিনি গত ১২ ফেব্রুয়ারী নির্বাচনে যারা ধানের শীষের পরাজয়ে ষড়যন্ত্র করেছে তাদের থেকে সজাগ থাকতে হবে। আগামী স্থানীয় নির্বাচন গুলিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক তবিবর রহমান মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান বক্তা ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান বলেন, এখানে আর কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। সবাইকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে রাজনীতি করতে হবে।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য ও উচ্চকন্ঠ নিউজের প্রধান সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি, বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ইফতার পূর্ব মোনাজাত ও দোয়া পরিচালনা করেন পৌর কৃষকদলের আহ্বায়ক ক্বারী ফুরকান আলী।
office@ukantho.com