মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

যুব সমাজই জাতির চালিকা শক্তি: প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সাইফুল ইসলাম ফিরোজ

উচ্চকন্ঠ   28-Oct-2025   68

Photo

মোঃ মাসুদ রানা, প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৮ অক্টোবর মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন মাহমুদ পিয়ালের সভাপতিত্বে থানা ও পৌর যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।র‌্যালিটি উপজেলা বিএনপির থানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাইফুল ইসলাম ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ফিরোজ বলেন, যুবদল ও বিএনপির সম্মিলিত প্রচেষ্টা আগামী নির্বাচনে জয়ের পথকে সুগম করবে। আগামী দিন যুবদল দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।তিনি আরও বলেন, যুব সমাজই জাতির চালিকা শক্তি। তারেক রহমানের নেতৃত্বে এই যুবশক্তিকে সংগঠিত করে বাংলাদেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকারের অধিকার ফিরিয়ে আনতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম সাইদুল ও ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক অহেদ আলী লস্কর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাবেদ আলী, সাইফুজ্জামান স্বপন, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ, ইমরান হোসেনসহ যুবদলের সকল স্তরের নেতা-কর্মীরা।

office@ukantho.com


Photo

হাদির ওপর হামলা বাংলাদেশের ওপরই হামলা: সালাহউদ্দিন

এফএনএস:ওসমান হাদির ওপর এ হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা বলে...

Photo

ইউএন রিপোর্টেই প্রমাণিত মানবতাবিরোধী অপরাধ, নিষেধাজ্ঞা যৌক্তিক: শফিকুল আলম

এফএনএস: আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে...

Photo

দ্বিতীয় ধাপে শৈলকুপার ২ হাজার ৫০০ জন কৃষক পাবেন কৃষক কার্ড

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনি অঙ্গীকার হিসেবে...

Photo

জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে নড়াইলে শপথ পাঠ ও আলোচনা সভা

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত