জাতীয়
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে বিদেশি ফরেনসিক টিম আসছে: উপদেষ্টা আসিফ মাহমুদ
উচ্চকন্ঠ 16-Nov-2025 57
এফএনএস: রাজধানীর রায়েরবাজারে গণকবরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ টিম দেশে আসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের কবর জিয়ারত করতে এসে তিনি এ কথা জানান। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, আগামী ৫ ডিসেম্বর আন্তর্জাতিক ফরেনসিক টিম আসবে। শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া ৭ ডিসেম্বর শুরু হবে। অস্থায়ী মর্গ স্থাপন করে বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করবে সিআইডি। অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে। এর আগে গণকবরের শহীদদের কবর জিয়ারত করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
office@ukantho.com