রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ঘ্যানা বাহিনীর সদস্য মাহাবুব গ্রেফতার, অস্ত্র উদ্ধারের দাবী

উচ্চকন্ঠ   17-Nov-2025   364

Photo

নিজস্ব প্রতিবেদক: কালীগঞ্জের পূর্বাঞ্চলের ত্রাস ভয়ংকর সন্ত্রাসী মূর্তীমান আতঙ্ক ঘ্যানা বাহিনীর সদস্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও হাল আমলের বিএনপি নেতা জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের মাহাবুবুর রহমান ওরফে মাহাবুব অবশেষে পুলিশের খাঁচায় বন্দী। ১৭ নভেম্বর সোমবার সন্ধ্যায় এক অভিযান চালিয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ দল এ ভয়ংকর সন্ত্রাসী মাহাবুবকে আটক করে। এলাকাবাসী জানায় আটক মাহাবুব আওয়ামীলীগের আমলে ভয়ংকর সন্ত্রাসী ঘ্যানা বাহিনীর সদস্য হিসেবে এলাকায় ব্যাপক হারে চাঁদাবাজী, মানুষের উপর জুলুম, মারধর সহ ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে এসেছে। এর পুরষ্কার হিসেবে তাকে সেই সময় আওয়ামী নেতৃবৃন্দ ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব প্রদান করেছিলেন। ৫ আগষ্টের পটপরিবর্তনের পর মাহাবুব ভোল পাল্টিয়ে বিএনপির ফিরোজ গ্রæপের নেতা বনে গেছেন। সে এখন বিএনপি নেতা হিসেবে এখনও আওয়ামী আমলের ন্যায় এলাকায় জুলুম, চাঁদাবাজী, বরজ ও ঘরবাড়ী ভাংচুর সহ ব্যাপক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। ফলে এলাকায় তার ভয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। তার ওস্তাদ আরেক আওয়ামী সন্ত্রাসী বর্তমানে বিএনপি নেতা গোপালপুর গ্রামের বাবলুর রহমান ঘ্যানা বিদেশী অস্ত্রসহ গ্রেফতার হওয়ার পরে ঐ সশস্ত্র বাহিনীর নেতৃত্ব প্রদান করে আসছিলো এই ভয়ংকর সন্ত্রাসী মাহাবুব। উল্লেখ্য, মাহাবুবের বাবা একই গ্রামের গহর মালিতা তৎকালীন কমিউনিষ্ট পার্টির নেতা হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন। কিন্তু তৎকালীন আওয়ামী পেটোয়া বাহিনী রক্ষী বাহিনী তাকে আটক করে হত্যা করলেও তার পুত্র এই মাহাবুব বিপথগামী হয়ে তার পিতার হত্যাকারী আওয়ামীলীগের সশস্ত্র সন্ত্রাসী হওয়ায় এলাকার মানুষ হতবাক হয়ে পড়েছেন। তবে এলাকাবাসী এ ভয়ংকর সন্ত্রাসীর হাতে থাকা অস্ত্র উদ্ধারের জন্য প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম মাহাবুব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে খুচরা সার বিক্রেতা বহাল রাখা ও নীতিমালা সংশোধনের দাবীতে মানববন্ধন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার...

Photo

দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে, বিএনপিকে নির্বাচিত করুন: তারেক রহমান

এফএনএস: বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে উল্লেখ করে দলটির চেয়ারম্যান...

Photo

এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় মা ও মেয়েসহ নিহত ৩, আহত ১

এফএনএস: রংপুরের কাউনিয়ায় বাসচাপায় একই পরিবারের তিন জন নিহত হয়েছেন।...

Photo

ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু সাবা হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের পবহাটি গ্রামের বহুল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত