বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   01-Aug-2025   45

Photo

এফএনএস: রাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ে রুনা আক্তার জানান, দুই বছর আগে তার স্বামী আমিনুর রহমান ও আব্দুর রশীদ নামে এক ব্যক্তি যৌথভাবে কালুনগরের সাড়ে ১৮ শতক জমি কেনেন। কিছুদিন পর থেকেই রশীদ ওই জমির পুরোটা দখল করতে চান। এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি আরও জানান, ঘটনার রাতে তিনি ও তার স্বামী বাসায় ছিলেন না। এই সুযোগে রাত সাড়ে ১২টার দিকে রশীদের নেতৃত্বে ৫-৬ জন তাদের বাড়িতে ঢুকে রড ও লাঠি দিয়ে তার মা রওশন আরা, ভাই লিটন (৪০) ও ১০ বছরের ছেলে রোহানকে মারধর করে। পরে তাদের উদ্ধার করে ঢামেকে নেওয়া হলে চিকিৎসক রওশন আরাকে মৃত ঘোষণা করেন। আহত লিটন ও রোহান প্রাথমিক চিকিৎসা নিয়েছে। গতকাল শুক্রবার হাজারীবাগ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধ ও পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধার মৃত্যু ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। রওশন আরার লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

office@ukantho.com


Photo

খুলনায় পুলিশের সামনে দু পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ ৪ জন আহত

এফএনএস: খুলনায় পুলিশের সামনেই সংঘাতে জড়িয়েছে স্থানীয় দুটি পক্ষ। এ...

Photo

নারায়ণগঞ্জে হাতবোমা বিস্ফোরণে ডাকাত নিহত, গণপিটুনিতে আহত ২

এফএনএস: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডাকাতির সময় নিজের ছোড়া হাতবোমায়...

Photo

অর্থনীতি স্থিতিশীল থাকায় সন্তোষ প্রকাশ করেছে আইএমএফ: অর্থ উপদেষ্টা

এফএনএস: বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল থাকায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল...

Photo

অনেক শাসন দেখেছি, এগুলো শাসন ছিল না শোষণ ছিল: ডা. শফিকুর

এফএনএস: অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, ছিল শোষণ। আমরা এখন সৎ শাসক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত