মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   29-Aug-2025   57

Photo

এফএনএস: বগুড়ায় সেপটিক ট্যাংক থেকে ওয়াসিম আহম্মেদ (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার লাহেড়িপাড়া ইউনিয়নের বিদুপাড়া গ্রামে নিজ বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে ওয়াসিম ঘরে না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতরে তাকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের ধারণা, ওয়াসিম নিয়মিত মাদক সেবন করতেন। রাতে খাবারের পর হাঁটাহাঁটির সময় তার ব্যবহৃত মোবাইল ফোন ট্যাংকে পড়ে যায়। সেটি তুলতে গিয়ে তিনি নিজেও পড়ে গিয়ে মারা যান। বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, প্রাথমিকভাবে লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

office@ukantho.com


Photo

নড়াইলের নড়াগাতীতে গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী...

Photo

চাঁদা না পেয়ে কলেজশিক্ষককে মারধর, রাজশাহীতে ২ ছাত্রনেতা গ্রেপ্তার

এফএনএস: রাজশাহীতে চাঁদা না পেয়ে এক কলেজশিক্ষককে মারধরের অভিযোগে দুই...

Photo

কিছু মিডিয়া কৌশলে আ. লীগের দালালি ও সত্য গোপন করছে: সারজিস

এফএনএস: গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের...

Photo

৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু আছিয়া ধর্ষন ও হত্যা মামলার স্বাক্ষী শুনানী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ৮ কার্যদিবসেই শেষ হলো মাগুরার শিশু...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত