অপরাধ
পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
উচ্চকন্ঠ 28-Mar-2025 66
এফএনএস: বরগুনার পাথরঘাটায় প্রবাসীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার ঘটনায় পর্নোগ্রাফি মামলায় আবুল কালাম ওরফে গদি কালাম নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পর্নোগ্রাফি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবুল কালাম পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়ন বিএনপির আহŸায়ক। মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ রাত ১০টার দিকে বিএনপি নেতা আবুল কালাম ও তার সহযোগীরা প্রবাসী নাজমুল জমাদ্দারকে জোরপূর্বক একটি আবাসনে নিয়ে যান। সেখানে আগে থেকে রাখা এক নারীর পাশে বসিয়ে তার পোশাক খুলতে বাধ্য করেন ও সেই দৃশ্যের ভিডিও ধারণ করেন। পরে নাজমুলের থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা দাবি করা হয়। আংশিক টাকা পরিশোধ করলেও সম্পূর্ণ টাকা দিতে না পারায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তারা। এ ঘটনায় ভুক্তভোগী নাজমুল জমাদ্দারের মা রানী বেগম গত বৃহস্পতিবার দিনগত রাতে পাথরঘাটা থানায় পর্নোগ্রাফি আইনে কালামকে প্রধান অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলার পর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করে। এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মেহেদী হাসান বলেন, অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে আবুল কালামকে গ্রেপ্তার করেছে। তাকে আদালতে পাঠানো হবে।
office@ukantho.com