রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ

উচ্চকন্ঠ   14-Aug-2025   52

Photo

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে আর্টিফিসিয়াল জুয়েলারি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয়। বৃহস্পতিবার বিকালে স্থানীয় জোহান ড্রীম ভ্যালী পার্ক অ্যান্ড রিসোর্টে এই সনদ বিতরণ করেন ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন।

এ সময় অনুষ্ঠানে ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক আব্বাস আলী, রবিউল ইসলাম, সামসুল আলম, চেম্বারের পরিচালক আব্দুল মতিন, চেম্বারের সচিব এনামুল হক ও এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক কানিজ ফাতেমা জ্যোতি উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহযোগিতায় পাঁচদিন ব্যাপী আয়োজিত আর্টিফিসিয়াল জুয়েলারি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন নারী উদ্যোক্তা অংশ গ্রহন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঝিনাইদহ চেম্বারের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, ঝিনাইদহের সাধারণ মানুষের মধ্যে যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ দেখা যাচ্ছে, তা অত্যন্ত সম্ভাবনাময়। সফল উদ্যোক্তা হতে হলে দৃঢ় ইচ্ছাশক্তি ও ইতিবাচক চিন্তাধারা থাকা জরুরি। নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে শুধু নিজের নয়, অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

তিনি বলেন, নারীরা যাতে বাসায় বসে নিজেরাই উদ্যোক্তা হতে পারে সে জন্য ঝিনাইদহে আরও এমন উদ্যোগ নেওয়া দরকার। তাহলে নারীরা প্রকৃত উদ্যোক্তা হিসেবেনিজেদের প্রতিষ্ঠিত করতে পারবেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিএসএফের রাবার বুলেটে একজন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর সীমান্ত এলাকায় ভারত থেকে...

Photo

শৈলকুপায় এ্যার্টনী জেনারেল: যারা গণতন্ত্র ও ভোটের জন্য লড়াই করেছিল ফ্যাসিষ্টরা তাদের হত্যা ও গুম করেছে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: এ্যার্টনী জেনারেল এ্যাড....

Photo

হাসিনার বক্তব্য: ভারতের হাইকমিশনারকে ডেকে গুরুতর আপত্তি জানাল ঢাকা

এফএসএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালানো শেখ হাসিনা...

Photo

ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না: ঝিনাইদহে আম জনতা দলের পরিচিতি সভায় বক্তাগন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত