সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ৬ লেন সড়ক তৈরীতে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর

উচ্চকন্ঠ   26-Feb-2026   92

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের মাঝে ক্ষতিপুরণের চেক হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মালিকদের হাতে চেক তুলে দেওয়া হয়। সেসময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী, সিনিয়র সহকারী কমিশনার নির্মল কান্তি তালুকদার, আহমেদ সাদাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সেসময় ৪২ জনকে ৮ কোটি ৩৭ লাখ ১০ হাজার ১’শ ৬ টাকার চেক হস্তান্তর করা হয়।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ বলেন, ঝিনাইদহ-যশোর ৬ লেনে উন্নীতকরণ কাজ দ্রুত গতিতে সম্পন্ন করার জন্য আমরা কাজ করছি। এরই অংশ হিসেবে আমরা চেক হস্তান্তর করেছি। আগামী বুধবার আরও কিছু চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

office@ukantho.com


Photo

ভিটে-মাটি থেকে উচ্ছেদের চক্রান্ত, নিরাপত্তা চান মুক্তিযোদ্ধা ইউসুফ আলী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলীকে...

Photo

বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদের পূজা মন্দির পরিদর্শন ও গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১ দফা বাস্তবায়ন ও ৭ নভেম্বর...

Photo

কালীগঞ্জে হেলে পড়েছে ধানের গাছ, ফলন নিয়ে চিন্তিত কৃষক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে চলতি মৌসুমে রোপা আমন ধান আবাদ...

Photo

নড়াইলের আলোচিত কৃষি কর্মকর্তাকে অবশেষে বদলি

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: ঘুষ, অনিয়ম, স্বেচ্ছাচারি কর্মকাণ্ডের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত