সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ

উচ্চকন্ঠ   09-Aug-2025   65

Photo

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিনিধি: বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ১০১তম জন্মদিন আজ। ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন এসএম সুলতান।

অসুস্থ অবস্থায় ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মাটি ও মানুষের চিত্রশিল্পী এসএম সুলতানকে জন্মভূমি নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ম্যান অব দ্য ইয়ার, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ম্যান অব অ্যাচিভমেন্ট এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ সম্মাননাসহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

সুলতানের ১০১তম জন্মদিন উপলক্ষে আজ সকালে পবিত্র কোরআন খতম, শিল্পীর কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে।

office@ukantho.com


Photo

ফ্যাসিষ্ট আনারের দোসর আব্দুল ওহাবের খুটির জোর কোথায়?: ঝিনাইদহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা...

Photo

কৃষকের গলার কাঁটা আলু

উচ্চকন্ঠএক্সক্লুসিভ: কৃষকের গলার কাঁটায় পরিণত হয়েছে তাদের উৎপাদিত...

Photo

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে: প্রধান উপদেষ্টা

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার...

Photo

কালীগঞ্জে ঝুঁকি নিয়ে ভাঙ্গা সড়কে চলাচল

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার আলুকদিয়া গ্রামের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত