মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

নারায়ণগঞ্জে পুকুরে মিললো ৪ শিশুর লাশ

উচ্চকন্ঠ   21-Aug-2026   25

Photo

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই এলাকার আল আমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) ও রাকিবের মেয়ে রুবাইয়া (৮)। তারা স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বিকাল থেকে চার শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনরা আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজ করেও তাদের সন্ধান পাচ্ছিলেন না। একপর্যায়ে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে চার শিশুর জুতা-স্যান্ডেল পাশাপাশি পড়ে থাকতে দেখেন স্বজনরা। এতে তাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা পুকুরে নেমে তল্লাশি শুরু করেন। সন্ধ্যার দিকে পুকুর থেকে চার শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অপর দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুর থেকে উদ্ধারের পর চার শিশুকে চিকিৎসার জন্য নেওয়া হলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। তিনি বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহ জেলা প্রশাসকের সঙ্গে ইউরোপী ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক সংস্থার কর্মকর্তার সাক্ষাৎ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ...

Photo

রাজধানীতে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ

এফএনএস: রাজধানীর মিরপুরে আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের...

Photo

কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে পত্রিকা...

Photo

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত