সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্য ও ব্যবসায়িদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

উচ্চকন্ঠ   17-Sep-2025   65

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে দেওয়ার দাবীতে মানববন্ধন ও সড়ক অবরোধ করা হয়েছে।
বুধবার সকালে কালীগঞ্জ উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে ক্ষতিগ্রস্থ জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ব্যবসায়ী, স্থানীয়সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।সেসময় ক্ষতিগ্রস্থ জমির মালিক আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, ডা: জহুরুল ইসলাম, কমিশনার আনোয়ারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, জমির মালিকদের ২০২২ সালের মৌজা মূল্য দেওয়া হচ্ছে। যেসব জমির দাম প্রতি শতাংশ ১০ লাখ টাকা সেই জমির দাম দেওয়া হচ্ছে ২ লাখ টাকা করে। এছাড়াও একটি বাড়ি বা প্রতিষ্ঠানের সম্পুর্ণ ক্ষতিপুরণ না দিয়ে আংশিক দিচ্ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই মালিক ও ব্যবসায়ীদের ন্যায্য মুল্যে নিশ্চিতের দাবী জানানো হয়।পরে ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করা হয়। এতে বন্ধ হয়ে যায় ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গাগামী সকল রুটের যানচলাচল। এই খবর জানতে পেরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম দ্রুত ঘটনাস্থলে আসেন এবং আন্দোলনকারীদের রাস্তা ছেড়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেব। পরবর্তীতে ইউএনও'র আশ্বাসে বৃহত্তর কর্মসূচীর হুশিয়ারি দিয়ে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কমিউনিটি অ্যাকশন মিটিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের...

Photo

ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া...

Photo

হামিদের উদ্যোগে মাদ্রাসায় ছাগল দান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি চেয়ারপার্সন,...

Photo

কালীগঞ্জে মাটি কাটার মহোৎসব: প্রশাসন নিরব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে অবৈধভাবে কৃষিজমি,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত