বৃহস্পতিবার | ৫ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তজার্তিক নারী দিবস পালন

উচ্চকন্ঠ   08-Mar-2025   63

Photo

শাহিনুর রহমান, নিজস্ব প্রতিবেদক: অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে সভাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম। এ সময় তিনি বলেন, বর্তমান সমাজে নারী পুরুষের সমান অধিকার। দেশকে এগিয়ে নিতে এখন নারীরাও অনেক ভূমিকা পালন করে থাকে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুনের সঞ্চালনায় সভাতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি, কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জামির হোসেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, শিশু নিলয় ফাউন্ডেশনের সমন্বয়ক মোয়াজ্জেম হোসেন, উষার প্রতিনিধি আব্দুল হান্নান ও বিকশিত নারী ফাউন্ডেশনের কোষাধাক্ষ্য সুফিয়া খাতুন। বক্তাগন. নারীর অধিকার রক্ষায় সমাজের সকল পর্ষায়ে মানুষের এগিয়ে আসার গুরুত্বারোপ করেন। এছাড়াও সভাতে উপজেলার অন্নান্য দপ্তরের কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন সেচ্ছাসেবী মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের দাবীতে মানববন্ধন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে মেডিকেল কলেজ স্থাপনের...

Photo

মহেশপুর শীতে অধিক ফলনের আশায় লাইটিং পদ্ধতিতে হচ্ছে শত শত বিঘা জমি ড্রাগন চাষ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আলোকিত...

Photo

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের আন্দোলন না করার আহ্বান

এফএনএস: বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরিতে...

Photo

ঝিনাইদহে একতা যুব উন্নয়ন ক্লাবের শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: কনকনে এই শীতে যখন জনজীবন বিপর্যস্ত,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত