অপরাধ
মান্দায় ফেনসিডিল ভর্তি ব্যাগ উদ্ধার
উচ্চকন্ঠ 28-Jul-2025 80
এস এম মিলন, রাজশাহী প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকায় ফেনসিডিল ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়েছে এক মাদক কারবারি।আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ব্যাগের ভেতর থেকে ৭০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন মান্দা থানার এস আই শামীম হোসেন। তিনি জানান, “মাদক ব্যবসায়ীর পরিচয় শনাক্তে চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এ এলাকায় পুলিশি নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
উল্লেখ্য, মাদক নির্মূলে মান্দা থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
office@ukantho.com