বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

বিতর্কিত নেতৃত্বের অভিযোগে মহেশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি অবাঞ্ছিত ঘোষণা

উচ্চকন্ঠ   04-Jul-2025   72

Photo

বসির আহম্মেদ, নিজস্ব্ প্রতিবেদক, ঝিনাইদহ: অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরে 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর নতুন ঘোষিত উপজেলা কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মহেশপুর উপজেলা ডাকবাংলো মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনে অংশ নেওয়া সাবেক নেতা-কর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, “অহংকারপূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনা-বেচার অপচেষ্টা চলছে। সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায়, তারা আসলে গণতন্ত্র নয়, বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে।”
তিনি আরও অভিযোগ করেন, নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাঁকে বসানো হয়েছে, তাঁর আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান। আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বণ্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে।
সংগঠনের আহত কর্মী অমিত হাসান, আশিকুর রহমান, আাশরাফ আলী, হাসান, সিফাতসহ কয়েকজনের নাম উল্লেখ করে বক্তারা বলেন, “আন্দোলনের প্রথম সারির কর্মীরা আজ অবহেলিত। অথচ যারা কোনোদিন আন্দোলনের পাশে ছিল না, তারা টাকার জোরে নেতৃত্বে এসেছে।”
এ সময় সংগঠনের জেলা কমিটির সদস্য সচিবসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলা হয় এবং তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা জেলা কমিটির মুখ্য সংগঠক মেহেদী হাসান বাপ্পী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী মামুনুর রহমান, জুলাই যোদ্ধার যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন ইউএনও রেজওয়ানা নাহিদ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শীতপ্রবাহে বিপর্যস্ত...

Photo

বাস-লঞ্চের একচেটিয়া ভাড়া বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

এফএনএস: আন্তর্জাতিক ক্রেতা-ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করে বাস ও লঞ্চ মালিক...

Photo

পঞ্চগড়ে হত্যা ও গুম মামলায় সাবেক রেলমন্ত্রী ৩ দিনের রিমান্ডে

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশাচালক...

Photo

কোটচাঁদপুরে পুকুরে ডুবে আট বছরের শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত