বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আইনমন্ত্রী পাওয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে বিএনপির ইফতার বিতরণ ও দোয়া

উচ্চকন্ঠ   23-Feb-2026   91

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানকে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়ার খুশিতে ঝিনাইদহে দুস্থদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ নাগরিক সমাজের ব্যানারে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস।
সোমবার (২৩ ফেব্রুয়ারী) বিকাল ৫টায় জেলা শহরের পায়রা চত্বর ও আরাপপুর মোড়ে বিনামূল্যে এসব ইফতার বিতরণ করা হয়।
বিকালে শহরের গুরুত্বপূর্ণ দুই মোড়ে অন্তত পাঁচ শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে এসব ইফতার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম মশিউর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শেখর, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান সুজন, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক দবির উদ্দিন, যুবদলের সহ সভাপতি আরিফুল ইসলাম আনন, সচেতন নাগরিক ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর কবির তুহিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহিনুর রহমান লিটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ।
ইফতার বিতরণ শেষে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সার্বিক মঙ্গল কামনায় দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা। একই সাথে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আইনমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ায় সরকারের প্রতি ঝিনাইদহের নাগরিক সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।
দোয়া ও ইফতার বিতরণ শেষে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস বলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ঝিনাইদহবাসীর জন্য গর্ব। আমরা বিশ্বাস করি, আইনমন্ত্রী হিসেবেও তিনি অত্যন্ত সফল হবেন। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের হাত ধরে ঝিনাইদহ আগামীতে উন্নয়নে শিখরে উপনীত হবে ইনশাআল্লাহ।

office@ukantho.com


Photo

গাজা ভূখন্ডের দখল নিতে চায় যুক্তরাষ্ট্র: ট্রাম্প

উচ্চকন্ঠ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

Photo

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

এফএনএস: অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব...

Photo

ঝিনাইদহে বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্সের মৃত্যুদাবী চেক হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে বেসরকারি বেঙ্গল ইসলামী লাইফ...

Photo

নারায়ণগঞ্জে ডাকাতকে পিটিয়ে হত্যা

এফএনএস: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতির সময় নবী (৩২) নামে একজনকে পিটিয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত