সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সব ক্যাটেগরির আহত ও নিহত পরিবারের সদস্যরা ভাতা পাবেন: প্রেস সচিব

উচ্চকন্ঠ   27-Feb-2025   27

Photo

এফএনএস: জুলাই আন্দোলনে সব ক্যাটেগরির আহত ও নিহত পরিবারের সদস্যরা ভাতা পাবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইং আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে আহতদের তিনটি ক্যাটাগরি করা হয়েছিল সেখানে প্রথম দুইটি ক্যাটাগরির আহতদের মাসিক ভাতা দেওয়ার কথা থাকলেও এখন তিন ক্যাটাগরির আহতদেরই মাসিক ভাতার আওতায় আনা হয়েছে। শফিকুল আলম বলেন, আহতদের পাশে অন্তর্র্বতী সরকার দাঁড়িয়েছে। সেটা করার জন্য গত ছয় মাস অক্লান্ত পরিশ্রমে আহত ও শহীদের তালিকা করা হয়েছে। প্রকৃত মুক্তিযোদ্ধা নিয়ে যে বিতর্ক সেটি এখনও ৫২ বছর ধরেই আছে। সেই জায়গায় আমাদের লক্ষ্য ছিল, যারা আহত হয়েছেন তাদের নাম-পরিচয় সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে নথিভুক্ত করা। এটার জন্য জেলা প্রশাসন থেকে শুরু করে সবাইকে নিয়োজিত করা হয়েছে। যারা শহীদ হয়েছেন তাদের জন্য অন্তর্র্বতী সরকার কিছু আর্থিক সহায়তার কথা জানিয়েছে। সেগুলো নিয়ে গত ২৪ ফেব্রæয়ারি আরেকটি মিটিং হয়। সেই মিটিংয়ের ফাইনাল সিদ্ধান্ত অনুযায়ী আহত ও শহীদ পরিবারের সবাই মাসিক ভাতা পাবেন। তিনি জানান, নিহতদের পরিবারকে প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। নিহতদের পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। প্রেস সচিব বলেন, শহীদদের পরিবার ৩০ লাখ টাকা পাবে। সেটা এককালীন। এই অর্থবছরে সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা পাবে। আগামী অর্থবছরে পাবে আরও ২০ লাখ টাকার সঞ্চয়পত্র। শহীদ পরিবারের সদস্যরা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন এবং ২০ হাজার টাকা ভাতা পাবেন প্রতি মাসে। আহতদের প্রসঙ্গে তিনি বলেন, ক্যাটাগরি এ-তে (অতি গুরুতর আহত) ৪৯৩ জন জুলাইযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তারা চিকিৎসার পরও শারীরিক অসামর্থতার নিরিখে অন্যের সহায়তা ছাড়া জীবনযাপনে অক্ষম। ক্যাটাগরি এ-তে এককালীন ৫ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থবছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ৩ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া তারা মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন। বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। তাছাড়া উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশে দেশি-বিদেশি হাসপাতালে চিকিৎসা সেবা পাবেন। কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা পাবেন, পরিচয়পত্র প্রাপ্ত হবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকার কর্তৃক বিভিন্ন সুবিধাদি পাবেন। ক্যাটাগরি বি প্রসঙ্গে তিনি জানান, গুরুতর আহত ক্যাটাগরি বি-তে ১০৮ জন জুলাইযোদ্ধা তালিকাভুক্ত হয়েছেন। তারা পর্যাপ্ত চিকিৎসার পর শারীরিক অসামর্থ্যতার নিরিখে অন্যের আংশিক সহায়তায় জীবনযাপনে সক্ষম হবেন বলে প্রতীয়মান। এই ক্যাটাগরিতে এককালীন ৩ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ২০২৪-২৫ অর্থ বছরে নগদ (বাংক চেকের মাধ্যমে) ১ লাখ টাকা এবং ২০২৫-২৬ অর্থ বছরে নগদ (ব্যাংক চেকের মাধ্যমে) ২ লাখ টাকা দেওয়া হবে। এছাড়া মাসিক ১৫ হাজার টাকা ভাতা দেওয়া হবে, কর্মসহায়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি বা আধাসরকারী কর্মসংস্থান প্রাপ্য হবেন, পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন। প্রেস সচিব বলেন, আহত ক্যাটাগরি সি-তে ১০ হাজার ৬৪৮ জন জুলাইযোদ্ধাকে তালিকাভুক্ত করা হয়েছে। তারা চিকিৎসার পর বর্তমানে সুস্থ। তারা এককালীন ১ লাখ টাকা পাবেন এবং মাসিক ১০ হাজার টাকা ভাতা পাবেন। এছাড়া পুনর্বাসন সুবিধা প্রাপ্ত হবেন, পরিচয়পত্র পাবেন এবং পরিচয়পত্র দেখিয়ে সরকারের বিভিন্ন সুবিধাদি পাবেন। মাসিক ভাতা মার্চ থেকেই দেওয়া শুরু করতে চেষ্টা করা হবে। প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাইয়ের যে গণঅভ্যুত্থান— এটা তো জাতির একটা মহৎ আন্দোলন। এটা তো বাংলাদেশের সবাই ধারণ করেন। তিনি বলেন, বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে এরা জুলাইযোদ্ধা, জুলাইয়ের বীর, জুলাই শহীদ। আমি মনে করি, যতদিন বাংলাদেশ থাকবে জুলাই যোদ্ধাদের কেউ ভুলবে না, জুলাই শহীদেরকে কেউ ভুলবে না। আহত ও নিহতদের প্রাপ্য সুবিধাগুলো আইন করে পরিবর্তন যাতে না করা যায়, এমন কোনও উদ্যোগ সরকার নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা তো একটা অধিদফতর করেছি। অধিদফতরের আওতায় খুব নিয়মতান্ত্রিকভাবে সবকিছু করা হচ্ছে। দেখেন, ৫৩ বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে এখনও প্রশ্ন আছে। এখানে কয়েকবার করে চেক করা হয়েছে। সেই অনুযায়ী আমরা ক্যাটাগরি করেছি এবং সবার পাশেই এই অন্তর্র্বতী সরকার দাঁড়িয়েছে। শহীদ পরিবারদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, কোটার কোনও সিস্টেমে আমরা যাচ্ছি না। এটা কোটার বিষয় না। এটা প্রজন্মের পর প্রজন্মের বিষয়ও না। দেখেন, যারা আহত হয়েছে এমন অনেকেই আছে যার চোখে ৫-৬টি করে গুলি চালানো হয়েছে। এটা তো অমানবিক। এখনও অনেকেই আছেন যারা চিকিৎসা নিচ্ছেন। শহীদদের সংখ্যা ৮৩৪ জন গেজেট করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে যে, অনেক শহীদের সংখ্যা আমাদের এখনও এই তদন্ত চলছে। আমরা কিন্তু আরও খুঁজছি। কেননা, জাতিসংঘের হিসাবে নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জনের মতো। আমরা জানি যে, কিছু কিছু কবরস্থানে জুলাই শহীদদের কোনও প্রকার চিহ্ন ছাড়া কবর দেওয়া হয়েছে। সেটাও আমরা চেষ্টা করছি, পরিচয় কীভাবে বের করা যায়। তাদের চিহ্নিত করার একটা প্রক্রিয়া চলছে। শহীদদের সংখ্যা বাড়তে পারে, তবে আপাতত হছে ৮৩৪ জন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে তাবলীগের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি- টঙ্গী বিশ্ব ইজতেমায় বর্বরোচিত হামলা ও হত্যাকান্ডের...

Photo

মহেশপুরে তারুণ্যের উৎসবে কিশোরী স্বাস্থ্যসেবা ক্যাম্প ও সঞ্চয় প্রনোদনা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে নতুন বাংলাদেশ...

Photo

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চাঁদাবাজির অভিযোগ, ইউএনও এর কাছে লিখিত আবেদন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি...

Photo

শাশুড়ির নির্দেশে খুন হন সালমান শাহ

এফএনএস: ২৯ বছর আগে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত