বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার আমৃত্যু কারাদন্ড

উচ্চকন্ঠ   02-Sep-2025   61

Photo

এফএনএস: ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় মেয়েকে ধর্ষণের দায়ে মো. রুবেল নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. মশিয়ার রহমান এই রায় দেন। দন্ডের পাশাপাশি ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আসামিকে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড ভোগ করতে হবে। আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে ঢাকার জেলা প্রশাসকের মাধ্যমে ভুক্তভোগীকে দেওয়া নির্দেশও দেন আদালত। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামির আমৃত্যু কারাদন্ড হওয়ায় রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে। রায় ঘোষণার সময় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগে বলা হয়, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় ভাড়া বাসায় থাকতো ভুক্তভোগী ও আসামি। ২০১৮ সালের ১৮ অক্টোবর রাতে তারা ঘুমাচ্ছিল। রাত সাড়ে ৩টার দিকে রুবেল ভুক্তভোগীকে ঘুম থেকে তুলে ধর্ষণ করে। ঘটনার প্রায় দুই বছর আগে থেকেই বিভিন্ন সময় রুবেল বিভিন্ন কাজের কথা বলে ভুক্তভোগীকে নিজের রুমে ডাকতো এবং বিভিন্ন সময় তাকে ধর্ষণ করতো। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়। একই বছরের ২১ অক্টোবর ভুক্তভোগীর নানি বাদী হয়ে কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। ২০১৯ সালে ৩১ জানুয়ারি মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক এস এম মেহেদী হাসান। মামলার বিচারকালে ৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন ট্রাইব্যুনাল।

office@ukantho.com


Photo

আগামীর বাংলাদেশ হবে ইসলামের: জামায়াত আমির

এফএনএস: দেশের ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থা ইসলামের আদর্শে পরিচালিত হবে...

Photo

অসহায় ও দরিদ্র সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য মাওলানা আবু তালিব

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে শারদীয় দুর্গাপূজা...

Photo

চলতি অর্থবছরেই স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

এফএনএস: চলতি অর্থবছরেই স্থানীয় সরকার বিভাগের পাঁচটি নির্বাচন সম্পন্ন...

Photo

ঈদ করা হলোনা শিশু ফাতেমার

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঈদ করতে নানার বাড়িতে যাচ্ছিল শিশু ফাতেমা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত