রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে জাতীয় ৫৪তম সমবায় দিবস উদযাপন

উচ্চকন্ঠ   02-Nov-2025   100

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। জেলা সমবায় বিভাগের আয়োজনে শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সভাপতি জাহিদুজ্জামান মনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল।
আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে দেশের প্রান্তিক মানুষ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। সঠিক পরিকল্পনা ও স্বচ্ছ ব্যবস্থাপনায় সমবায় খাত এগিয়ে গেলে দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও বক্তারা মত দেন।

office@ukantho.com


Photo

রাখাইনে মানবিক করিডর নিয়ে সরকার কোনো চুক্তি স্বাক্ষর করেনি

এফএনএস: মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ হয়ে জাতিসংঘের ত্রাণ সহায়তা...

Photo

কালীগঞ্জের ২ ইউপি চেয়ারম্যান যোগ দিলেন গ্রাম আদালত সক্রিয়করণের সম্মেলনে

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: গ্রাম আদালত সক্রিয়করণের...

Photo

সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদন্ড

এফএনএস: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে সাত বছরের এক শিশুকে ধর্ষণের...

Photo

শৈলকুপায় মামলা চলমান, জেলে আসামি, সুযোগে তৃতীয় পক্ষের দেয়াল নির্মাণের অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জমিসংক্রান্ত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত