বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালন

উচ্চকন্ঠ   09-Dec-2025   58

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধত “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালিগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মানববন্ধন, রেলি ও আলোচনা সভা করা হয়। মঙ্গলবার বেলা ১১টায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক সভাতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ্য রাশেদ ছাত্তার তরুর সভাপতিত্বে সভাতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম।
কমিটির সদস্য সাংবাদিক জামির হোসেনের পরিচালনায় সভাতে বক্তব্য রাখেন, উপজেলা দূনীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব সাংবাদিক আজাদ রহমান, আজিবর রহমান, সদস্য আব্দুল আলিম ও, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের অগ্রগতির প্রধান বাধা। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। সচেতনতা ও নৈতিকতার চর্চার মাধ্যমেই আগামীতে একটি শুদ্ধ ও স্বচ্ছ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, সরকারি কর্মকর্তা ও স্থানীয় সুধীজন অংশ নেন।

office@ukantho.com


Photo

বরপক্ষের লোকদের উদ্ধারে গিয়ে নিজেই অবরুদ্ধ ওসি, উদ্ধার করলো সেনাবাহিনী

এফএসএস: গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে অবরুদ্ধ থাকা বরপক্ষের...

Photo

ঝিনাইদহে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া...

Photo

পাবনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি, দু-পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত

এফএনএস: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে...

Photo

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ কোটি টাকার নতুন ভবন পড়ে আছে ১৭ মাস, চুরি হচ্ছে মুল্যবান জিনিসপত্র

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ২৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ঝিনাইদহের কোটচাঁদপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত