সোমবার | ১ জুন ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি রিমান্ডে, আদালতে কান্না

উচ্চকন্ঠ   25-Apr-2025   25

Photo

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় এজাহারনামীয় প্রধান আসামি মেহেরাজ ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন আদালতে আসামিপক্ষের আইনজীবী বলেন, অন্য আসামিদের বন্ধু হওয়ায় মেহেরাজকে এ মামলায় জড়ানো হয়েছে। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুবের আদালতে এ মন্তব্য করেন তিনি। এদিন বিকাল ৩টায় আসামিকে আদালতে হাজির করে পুলিশ। আদালতে মেহেরাজকে হতাশাগ্রস্ত, বিধ্বস্ত ও অনুতপ্ত অবস্থায় দেখা যায়। আদালতের কাঠগড়ায় কান্নায় ভেঙে পড়েন তিনি। তবে কোনও কথা বলেননি। আদালতে ওঠা ও নামার সময়ও কাঁদতে দেখা যায় মেহেরাজকে। মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক মইন উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আসামিপক্ষের আইনজীবী এম এ মালেক তালুকদার রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। শুনানিতে তিনি বলেন, এ ঘটনায় এর আগেও কয়েকজন আসামি গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছে। দুজন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়ে জানিয়েছে, এ ঘটনা কারা সংঘটিত করেছে। মেহেরাজ এ ঘটনার সময় ঘটনাস্থলে ছিল না। ঘটনার ভিডিও ফুটেজেও তাকে দেখা যায়নি। অন্যান্য আসামি তার বন্ধু হওয়ায় তাকে অনুমান-ভিত্তিক এ মামলায় জড়ানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেল গেইটে জিজ্ঞাসাবাদ দিতে পারেন। পরে বিচারক মেহেরা মাহবুবের আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

office@ukantho.com


Photo

পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ গাইবান্ধায় গ্রেপ্তার

এফএনএস: প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ...

Photo

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে: মির্জা ফখরুল

এফএনএস: আাগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে...

Photo

কালীগঞ্জে মিশ্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় অনুষ্ঠিত খুন-গুম ও নির্যাতিত পরিবারের সদস্যদের...

Photo

কালীগঞ্জে গনহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৫শে মার্চ গনহত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত