বুধবার | ৪ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পান বরজে দুর্বৃত্তের হানা,১০ লাখ টাকার ক্ষতি

উচ্চকন্ঠ   20-Feb-2026   86

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এক কৃষকের ৭০ শতক জমির পান বরজে গভীর রাতে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা। ১৯ ফেব্রুয়ারি রাতের এ ঘটনায় প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী।
বালুরচর মাঠে গিয়ে দেখা যায়,পাটকাঠি ও তার দিয়ে ঘেরা বরজের ভেতরে সারিবদ্ধ পান গাছের গোড়া কেটে ফেলা হয়েছে, বহু গাছ উপড়ে পড়ে আছে। ৩৭ শতক পানক্ষেত সম্পূর্ণ কেটে নষ্ট করা হয়েছে এবং প্রায় ৩৫ শতকের পান ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা। দুই-তিন বছরের পরিশ্রমে গড়া বরজ এক রাতেই ধ্বংস হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত কৃষক ইকবাল বলেন, ঋণ করে,গরু বিক্রি করে এই বরজ করেছি। সন্ধ্যায় কিছু লোকের সঙ্গে কথাকাটাকাটি হয়, এরপর রাতেই এমন সর্বনাশ। আমি ন্যায়বিচার চাই।
উপজেলা কৃষি বিভাগ জানায়, হরিণাকুন্ডু উপজেলাতে প্রায় ১ হাজার ৩০০ হেক্টর জমিতে পান চাষ হয় এবং এখানকার পান দেশ-বিদেশে সমাদৃত। এ ধরনের নাশকতায় চাষিরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
হরিণাকুন্ডু থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের দাবি, দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তা নিশ্চিত করা হোক।

office@ukantho.com


Photo

ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ

এফএনএস:জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন...

Photo

হাসপাতালে নিজ কক্ষে মিলল চিকিৎসকের গলা কাটা লাশ

এফএনএস: নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী ডা. এ এইচ...

Photo

ঝিনাইদহ জেলা জাসাসের ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক...

Photo

দায়িত্বে অবহেলার অভিযোগে কালীগঞ্জ থানার ওসি তদন্ত ও এসআই ক্লোজড

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব অবহেলার অভিযোগে ঝিনাইদহের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত