সোমবার | ২ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জেলা জাসাসের ইফতার, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   13-Mar-2026   76

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধান মন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহন করায় তাঁর দীর্ঘায়ূ ও সফলতা কামনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ইফতার,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ২২ রমজান বিকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ। জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি এবং সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডঃ কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস ,যুগ্ম সম্পাদক এম শাজাহান আলী,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এবং জিয়া পরিষদের সভাপতি কামাল হোসেন, ঝিনাইদহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান শেখর, বিশিষ্ট ব্যবসায়ী এবং ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সরকারী নুরুননাহার মহিলা কলেজের অধ্যক্ষ বিজন কুমার সরকার, ফজর আলী গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জয়া রাণী চন্দ,জেলা কালচারাল অফিসার জসিম উদ্দিন, সিও এর নির্বাহী পরিচালক সামসুল আলম , সাবেক চেয়ারম্যান কুতুবুল আলম ইলতুতমিশ, রেডক্রিসেন্ট এর কর্মকর্তা হায়দার আলী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাশি এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও অঙ্কুর নাট্য একাডেমীর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন জুলিয়াস । অনুষ্ঠান উপস্থাপনা করেন জেলা জাসাস এর সদস্য সচিব কামরুজ্জামান লিটন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক ইমরান হায়দার মোল্লা (রাজা), সদস্য সচিব শহিদুজ্জামান সাইদ, এবং এস এম শাহিন, শামসুল আলম এবং আলমগীর হোসেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুর রহমান আজহারী।

office@ukantho.com


Photo

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে না

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী...

Photo

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

এফএনএস: জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী...

Photo

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

এফএনএস: দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে...

Photo

যুক্তরাজ্যে সম্পদ জব্দের ঘটনায় আমরা খুবই উৎসাহিত: গভর্নর

এফএনএস: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, যুক্তরাজ্যে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত