সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে: সালাহউদ্দিন

উচ্চকন্ঠ   30-Sep-2025   73

Photo

এফএনএস: দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে জনগণ তাদের প্রতিহত করবে বলে সতর্ক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন। সালাউদ্দিন আহমদ বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। কোনো দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বিএনপি ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না জানিয়ে এই নেতা বলেন, সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে বিএনপি। তাই সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় দল। সব রাজনৈতিক দলকে তিনি বিভাজন দূর করার আহ্বানও জানান। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে সরকার প্রদত্ত গভীর নলকূপে পানি উঠছে না: ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও-র

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিরাপদ...

Photo

ঝিনাইদহে কিশোরী ধর্ষনের অভিযোগ, হাসপাতালে ভর্তি, থানায় মামলা

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের উত্তর সমশপুর...

Photo

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

এফএনএস: দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন...

Photo

কালীগঞ্জে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

হাবিব ওসমান, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাপের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত