রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

শ্যালিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

উচ্চকন্ঠ   11-Mar-2025   67

Photo

এফএনএস: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শ্যালিকাকে (১৬) ধর্ষণচেষ্টার অভিযোগে দুলাভাইকে পিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার উপজেলার চরপাথরঘাটা ইছানগর গ্রামে রাত ১টার দিকে ঘটনাটি ঘটলেও গত সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়। আটক মো. ওমর ফারুক (২৮) চরপাথরঘাটা সৈন্যারটেক এলাকার মো. নাছিরের ছেলে। স্থানীয়রা জানান, গত শনিবার রাত ১টার দিকে শ্যালিকাকে ধর্ষণের চেষ্টা করে দুলাভাই ওমর ফারুক। ঘটনাটি পারিবারিকভাবে সমাধান হলেও গত সোমবার রাতে প্রতিবেশী এক নারী বিষয়টি জানতে পেরে স্থানীয় যুবকদের সহায়তায় অভিযুক্ত ওমর ফারুককে আটক করে পিটুনি দেয়। এতে বিপুলসংখ্যক লোক জড়ো হয়। এ সময় লোকজন তার শাস্তি দাবি করে ¯েøাগান দেয়। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে কর্ণফুলী থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করছেন। কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, গত শনিবার ফারুক তার শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রাতে সবাই ঘুমিয়ে পড়লে ফারুক তার শ্যালিকার রুমে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই কিশোরী চিৎকার করলে ফারুক তার রুমে চলে যান। গত সোমবার রাতে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ফারুককে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ধর্ষণচেষ্টার অভিযোগে ওই কিশোরীর বাবা বাদী হয়ে জামাতার বিরুদ্ধে কর্ণফুলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

office@ukantho.com


Photo

১৫ সেনা কর্মকর্তা কারাগারে পাঠানোর ও পলাতকদের আত্মসমর্পণের নির্দেশ

এফএনএস: বিগত সরকারের আমলে মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তার বর্তমান...

Photo

মহেশপুরে দুস্থ অসহায় মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে অসহায় ও দুস্থ...

Photo

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ ও জরায়ুমুখ-স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা, ৫০ শিক্ষার্থীকে এইচপিভি টিকা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট...

Photo

দল আর মার্কা নয়, ভালো মানুষ দেখে নেতা তৈরি করবেন: সারজিস আলম

এফএনএস: আগামী নির্বাচনে নির্দিষ্ট করে কোনো দল আর মার্কা নয়, ভালো মানুষ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত