সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধ ও জরায়ুমুখ-স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা, ৫০ শিক্ষার্থীকে এইচপিভি টিকা

উচ্চকন্ঠ   09-Jul-2026   29

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির উপকারভোগীদের অংশগ্রহণে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জরায়ুমুখ ও স্তন ক্যান্সার বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে| একইসঙ্গে শিক্ষার্থীদের মধ্যে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়|
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় সদর উপজেলার ৯ ন¤^র পোড়াহাটি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর|
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন| বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিথিলা|
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান| সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মুন্সী ফিরোজা সুলতানা|
বক্তারা বলেন, বাল্যবিবাহ ও নারী-শিশুর প্রতি সহিংসতা সমাজের অগ্রগতির অন্যতম প্রধান অন্তরায়| এসব প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন| একইসঙ্গে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং এইচপিভি টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ| সরকারি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নারীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা|
সভা শেষে ঝিনাইদহ সমাজসেবা অধিদপ্তরের সরকারি শিশু পরিবার (বালিকা) প্রাঙ্গণে প্রায় ৫০ জন শিক্ষার্থীকে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান করা হয়| এ সময় জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনস্বাস্থ্য কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন|

office@ukantho.com


Photo

শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শপথবাক্য পাঠ করানোর নির্দেশনা

এফএনএস: দেশের মাধ্যমিক ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশে...

Photo

বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন ঝিনাইদহ জেলা শাখার আত্মপ্রকাশ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস এসোসিয়েশন...

Photo

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ জন নিহত

এফএনএস: নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত...

Photo

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনকে অব্যাহতি

এফএনএস: স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত