সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   31-Aug-2025   59

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) হরিণাকুন্ডু উপজেলা শাখার উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩১ আগস্ট) সকালে উপজেলার সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এড. এম এ মজিদ।
এছাড়াও হরিণাকুন্ডু উপজেলা জাসাসের সভাপতি গমির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষাবিদ মোহাব্বত হোসেন টিপু, সালেহা বেগম কলেজের অধ্যক্ষ মোক্তার আলী, সহকারী অধ্যাপক (অবঃ) আকমল হোসেন নান্নু, হরিণাকুন্ডু উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান মাস্টার, সাধারণ সম্পাদক তাইজাল হোসেন, হরিণাকুন্ডু পৌর বিএনপির সভাপতি জিন্নাতুল হক, সাধারণ সম্পাদক আনিচুর রহমান, ঝিনাইদহ জেলা জাসাসের আহবায়ক এম এ কবীর, সদস্য সচিব কামরুজ্জামান লিটন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক জাহিদ হাসান,মোল্লা রাজা, রিপন হোসেন প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, তিনি মানবতার কবি। বিগত ফ্যাসিস্ট সরকার এই কবিকে অবজ্ঞা করেছিল। আর জুলাই আন্দোলনে জুলাই যোদ্ধারা জাতীয় কবির বাণীকে বুকে ধারণ করে রাজপথে থেকে সেই ফ্যাসিস্ট সরকারকে দেশ থেকে বিতাড়িত করে। জাতীয় কবি আমাদের অনুপ্রেরণা। তিনি বলেন জাতীয় কবি আমাদের জীবনে সব সময় প্রাসঙ্গিক। তিনি জাতীয়তাবাদী সামাজিক সংস্থা জাসাসের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাসাস অগ্রণী ভূমিকা পালন করবে।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের...

Photo

মহেশপুরে পুলিশের অভিযানে ১৩ লাখ ৩২ হাজার টাকার ভারতীয় মাদক উদ্ধার, আটক ৪

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশের বিশেষ...

Photo

চোঁখে দেখেন না হাসপাতালের এ্যাম্বুলেন্স ড্রাইভার!

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: নিজে চোঁখে দেখেন না। মুমুর্ষ...

Photo

কালীগঞ্জে গনহত্যা দিবস ও স্বাধীনতা দিবস ২০২৫ উদযাপন লক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্টিত

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে ২৫শে মার্চ গনহত্যা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত