শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

উচ্চকন্ঠ   25-Mar-2025   39

Photo

এফএনএস: তিন বছর আগে ঢাকা জেলার কেরানীগঞ্জে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ে করা মামলায় তিন জনকে মৃত্যুদন্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দন্ডিতরা হলেন-কেরানীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া গ্রামের কামির উদ্দিনের ছেলে মো. সজিব, ফরিদপুরের ভাংগা উপজেলার খাঁকান্দা গ্রামের হাসমত আলীর ছেলে মো. রাকিব এবং শরীয়তপুরের পালং মডেল থানার মুসলিম মাতবরের ছেলে শাওন ওরফে ভ্যালকা শাওন। এছাড়া লাশ গুমের ঘটনায় তাদের প্রত্যেককে সাত বছর করে কারাদন্ড, ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে এক বছর বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ) এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আসামিদের স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রয় করে অর্থদন্ডের টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাকারে জমা দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে আলী আকবর (২২) এবং মো. রিয়াজের (২২) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারা খালাস পেয়েছেন। রায় ঘোষণার আগে কারাগারে থাকা তিন আসামি রাকিব, রিয়াজ এবং শাওনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রায় শেষে দন্ডিত রাকিব এবং শাওনকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। দন্ডিত সজিব পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। জানা যায়, ২০২২ সালের ১১ জুন জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকার পশ্চিম বামনসুর জামে মসজিদের সামনে পুকুর থেকে এক কিশোরীর লাশ উদ্ধার করে পুলিশ। পরে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করে। প্রথমে তার পরিচয় শনাক্ত করা হয়। ভুক্তভোগীর এক বান্ধবী সাক্ষী হিসেবে আদালতে দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ শাওন নামে একজনকে গ্রেপ্তার করে। পরে শাওন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় এবং জানায়, সে মো. রাকিব, মো. সজিব ও মো.আলী আকবর মিলে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও শ্বাসরোধ করে হত্যা করে পশ্চিম বামনসুর জামে মসজিদের পানিতে ফেলে রাখে। পরে রাকিব এবং সজিবকে গ্রেপ্তার করা হয়। তারাও একই কথা বলে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ মডেল থানার সাব-ইন্সপেক্টর অলক কুমার দে ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে। পরে আসামিদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

office@ukantho.com


Photo

পাবনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে গুলি, দু-পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত

এফএনএস: পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে...

Photo

ঝিনাইদহে আত্মহত্যা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী মায়াময়...

Photo

গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র, ঢুকতে পারবে না হকার ও তৃতীয় লিঙ্গের মানুষ, নিয়ম ভাঙলে জরিমানা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: গ্রামে বাজবে না বাদ্যযন্ত্র,...

Photo

টিউলিপের বিরুদ্ধে তদন্ত, গোপনে ঢাকায় ব্রিটিশ দল

উচ্চকন্ঠ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটেনের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত