বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

তরুণরা আর কোনো আধিপত্য মেনে নেবে না: নাহিদ

উচ্চকন্ঠ   09-Jul-2025   39

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গত ৫৪ বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের জনগণের ওপর নির্যাতন চালিয়ে আসছে। আর কোনো ধরনের আধিপত্য মেনে নেবে না বাংলাদেশের তরুণরা। এ দায়িত্ব নিয়েই কাজ করবে এনসিপি। বুধবার চুয়াডাঙ্গায় জুলাই পথযাত্রার নবম দিনের এক পথসভায় এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে নাহিদ ইসলাম বলেন, গুলির নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, আর খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। শুধু বাংলাদেশ নয়, ভারতও বাংলাদেশের ওপর নির্ভরশীল। ভারতকে সেটাও ভুলে গেলে চলবে না। পথসভায় এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণপরিষদ নির্বাচন সম্ভব নয়। এই অভ্যুত্থানের নেতৃবৃন্দ দেশকে নতুন জায়গায় নিতে চায়। তিনি আরও বলেন, ভারত সরকারকে বলতে চাই, বাংলাদেশের জনগণের কাছে আপনাদের দায়বদ্ধ থাকতে হবে। মোদি সরকারকে বলছি, শেখ হাসিনাকে ফেরত দিন। শেখ হাসিনার মতো স্বৈরাচারী হিসেবে কাউকে আর গড়ে উঠতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আখতার হোসেন। সব রাজনৈতিক দলকে বাংলাদেশপন্থি রাজনীতির পথে হাঁটার আহ্বান জানান তিনি। এর আগে, চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া থেকে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়। গত মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় হাটবোয়ালিয়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করেন নেতারা। এ সময় এনসিপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

ভাষা আন্দোলনের চেতনায় জেগে উঠেছিল স্বাধীনতার প্রেরণা

হাবিব ওসমান (সংবাদ কর্মি): আমরা বাঙালি। একটি ভাষার জন্য জীবন দিতে পারা...

Photo

ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি-জামায়াত-উপদেষ্টারা: নাসির পাটওয়ারী

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী...

Photo

৪০ রোহিঙ্গাকে আন্দামান সাগরে ফেলে দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

এফএনএস: ভারতীয় নৌবাহিনীর জাহাজ থেকে ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আন্দামান...

Photo

বাল্য বিবাহের বিরুদ্ধে হরিনাকুন্ডু ইউএনও’র জিহাদ ঘোষণা: সাত মাসে একুশটি বাল্য বিবাহ প্রতিরোধ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিনাকুন্ডুতে গত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত