শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক

উচ্চকন্ঠ   14-Mar-2025   35

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সুজন বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি। বৃহস্পতিবার রাতে মহেশপুরের রুলি গ্রামের মানিকতলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। সুজন বিশ্বাস ভারতের কুচবিহার জেলার হাজড়াপাড়া বাদের পাড় গ্রামের জগেশ বিশ্বাসের ছেলে।
শুক্রবার মহেশপুর বিজিবির ভারপ্রাপ্ত কোয়াটার মাষ্টার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক ই-মেইল বার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাতে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ সামান্তা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার-৫৪/১-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রুলি গ্রামের মোমিনতলা এলাকায় বিজিবির নায়েক সৈয়দ হুমায়ূুন কবিরের নেতৃত্বে নিয়মিত টহলের সময় ভারতীয় নাগরিক সুজনকে আটক করা হয়। শুক্রবার সকালে তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এদিকে মহেশপুরের মাটিলা বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৫৩/এমপি’র নিকট সীমান্তের শূন্য রেখা বরাবর মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এবং প্রতিপক্ষ ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সাথে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সৌজন্য সাক্ষাতে বিজিবি’র পক্ষে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ রফিকুল আলম, পিএসসি ও স্টাফ অফিসারসহ ১০ জন এবং ৫৯ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট শৈলেশ কুমার ও স্টাফ অফিসারসহ ১০ জন অংশ গ্রহণ করেন। সৌজন্য সাক্ষাতে বিজিবি-বিএসএফ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সীমান্ত পরিস্থিতি সুস্থ ও স্বাভাবিক রাখা, সীমান্ত হত্যা না হওয়াা, মানব পাচার রোধ এবং মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করাসহ সীমান্ত সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে হৃদ্যতাপূর্ণ আলোচনা হয়। আলোচনা শেষে বিজিবি ও বিএসএফ সীমান্তের জিরো লাইন ধরে প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে পরিদর্শন করেন।

office@ukantho.com


Photo

বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলো ভারত

এফএনএস: ভারতীয় স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৃতীয় দেশে পণ্য রফতানির...

Photo

পবিত্র মাহে রমাজানকে স্বাগত জানিয়ে ঝিনাইদহে ইসলামী ছাত্রশিবিরের র‌্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: “আহলান সাহালান মাহে রমজান” এই শ্লোগানে...

Photo

নোয়াখালীতে যৌথবাহিনীর ওপর ককটেল নিক্ষেপ, অস্ত্র-গুলিসহ আটক ২

এফএনএস: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অপারেশন ডেভিল হান্টে যৌথবাহিনীর...

Photo

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা আইজিপির

এফএনএস: নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত