শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শনে এমপি

উচ্চকন্ঠ   05-Oct-2026   17

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর সাব-রেজিস্ট্রার অফিসে চলমান অনিয়ম,দূর্নীতি ও জনদুর্ভোগের অভিযোগ খতিয়ে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর। সোমবার( ৫ অক্টোবর) সকালে তিনি পরিদর্শনে যান।

সাধারণ মানুষের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে দলিল রেজিস্ট্রি করতে গিয়ে অতিরিক্ত ফি আদায়, দালাল চক্রের দৌরাত্ম্য এবং নানা ধরনের হয়রানির সুনির্দিষ্ট অভিযোগ আসছিল। এসব অভিযোগের সত্যতা যাচাই এবং সেবার মান উন্নত করতেই এমপির এই পদক্ষেপ।

পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর জানান, সাব-রেজিস্ট্রার অফিসের দুর্নীতি এখনো পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তিনি বলেন, এর আগেও আমি কয়েকবার এখানে এসেছি, সাব-রেজিস্ট্রারের সাথেও কথা হয়েছে। কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ এবং অনিয়মের অভিযোগ যেভাবে আসার কথা, তা পুরোপুরি বন্ধ হয়নি। দুর্নীতি এখনো রয়ে গেছে।

তিনি আরও উল্লেখ করেন, সাব রেজিষ্টার অফিসে দলিল সংরক্ষন ভবন নির্মানের উদ্যোগ গ্রহন করা হবে। কর্তৃপক্ষকে ডিও দিতে বলেছি। অনেক পুরাতন দলিল দস্তাবেজ নষ্ট হওয়ার পথে সেগুলো সংরক্ষন করা অত্যন্ত জরুরি।

পরিদর্শনকালে এমপি মহোদয় অফিসে উপস্থিত সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং দলিল রেজিস্ট্রি করতে গিয়ে তাদের অতিরিক্ত টাকা বা কোনো ধরনের হয়রানির মুখে পড়তে হচ্ছে কি না, সে বিষয়ে সরাসরি খোঁজখবর নেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর সাব-রেজিস্ট্রার মোস্তাক হোসেন, জেলা জামায়াতে ইসলামীর নায়েব আমীর মোঃ আব্দুল আলীম, সদর উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

office@ukantho.com


Photo

বিডিআর হত্যাকান্ড নিয়ে তথ্য দিতে গণবিজ্ঞপ্তি

এফএনএস: বিডিআর হত্যাকান্ড বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের ওয়েবসাইটের...

Photo

ঈদ শেষে স্বস্তিতেই ঢাকায় ফিরছে মানুষ, যাচ্ছে অনেকে

এফএনএস: প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে রাজধানীতে ফিরতে শুরু...

Photo

নির্বাচিত হলে ঝিনাইদহ-৪ মডেল আসনে রুপান্তরিত হবে: রাশেদ খাঁন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: নির্বাচিত হলে কালীগঞ্জকে মডেল উপজেলা...

Photo

মৃগী রোগে অচেতন কলম সর্দার, সুযোগে রিকসাভ্যান নিয়ে উধাও দুর্বৃত্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের কালিচরনপুর এলাকায় মৃগী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত