রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে হত্যার পর হার্ট অ্যাটাকে ছেলের মৃত্যু

উচ্চকন্ঠ   25-Mar-2025   53

Photo

এফএনএস: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পারিবারিক বিষয় নিয়ে বাগবিতন্ডার জের ধরে মকবুল হোসেন মোল্লাকে (৫৫) এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন ছেলে রুবেল মোল্লা (৩২)। এ ঘটনার পর পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রুবেলও। গত রোববার রাতে উপজেলার উপজেলার মুক্তারের চর ইউনিয়নের চেরাগ আলী ব্যাপারী কান্দি এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার ইফতারের পর বাবা ও ছেলের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে বাগবিতÐা হয়। এক পর্যায়ে রুবেল তার বাবা মকবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় মকবুলকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর বাড়ির আনুমানিক ২০০ গজ দূরে ছেলের লাশ পাওয়া যায়। স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, বাবাকে হত্যার পর হৃদরোগে আক্রান্ত হয়ে রুবেলের মৃত্যু হয়েছে। নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা জানান, সন্ধ্যায় মোক্তারের চরে পারিবারিক কলহের জের ধরে ছেলে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছেন। হত্যার পর ছেলেটি পালিয়ে যাওয়ার সময় মাঠে পড়ে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে বাকপ্রতিবন্ধী সন্তানকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩

এফএনএস: চট্টগ্রামের বোয়ালখালীতে চোর সন্দেহে হাসমত আলী নামে এক বাকপ্রতিবন্ধী...

Photo

মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বৈষম্যহীন রাষ্ট্র গড়তে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধান উপদেষ্টা

এফএনএস: প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, সরকার মুক্তিযোদ্ধাদের...

Photo

ইয়াবা বাকী না দেওয়ায় হত্যা: হত্যাকারী গ্রেপ্তার

এফএনএস: রাজধানীর বংশালে বাকিতে ইয়াবা না দেওয়ায় মো. হীরা (৩৫) নামে এক ব্যক্তিকে...

Photo

কালীগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিসে সরকারি বই সংগ্রহে উৎকোচ নেওয়ার অভিযোগ

হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ২০২৫ শিক্ষাবর্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত