শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

অপারেশন ডেভিল হান্ট: অষ্টম দিনে গ্রেফতার ৩৮৯, মোট ৪৭৯০

উচ্চকন্ঠ   16-Feb-2025   41

Photo

এফএনএস: সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধের অভিযোগে মোট ১ হাজার ১৪০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৩৮৯ জন এবং অন্য মামলা ও ওয়ারেন্ট-মূলে গ্রেফতার করা হয়েছে ৭৫১ জনকে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে মোট ৪ হাজার ৭৯০ জন গ্রেফতার হন। গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত শনিবার রাত থেকে তাদের গ্রেফতারের সময়ে একটি দেশীয় পাইপ গান ও একটি দেশীয় কুড়াল উদ্ধার হয়। এর আগে গত ৭ ফেব্রæয়ারি গাজীপুরে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘটে। এ হামলার ফলে বেশ কয়েকজন হতাহত হন, যাদের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম কাশেম খান। হামলার ঘটনার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী ও অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের মাধ্যমে দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রæয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু হয়।

office@ukantho.com


Photo

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৪২ ডিগ্রি তাপমাত্রা

এফএনএস: তীব্র তাপে পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। তাপপ্রবাহে জনজীবনে হাঁসফাঁস...

Photo

গণহত‍্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি মামুন

এফএনএস: বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে জুলাই-আগস্ট গণহত‍্যার...

Photo

বনশ্রীতে ১০ বছরের শিশুর মৃত্যু: ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষার্থী রিমান্ডে

এফএনএস: ঢাকার রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার...

Photo

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর পায়ে হেটে আড়াই কিলোমিটার জিরোলাইন পরিদর্শন

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত