মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে সোনালী ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন

উচ্চকন্ঠ   29-Aug-2025   44

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সোনালী ব্যাংকের এটিএম (অটোমেটেড টেইলর মেশিন) বুথ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে সোনালী ব্যাংক হরিণাকুন্ডু শাখার নীচ তলায় এই বুথের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান।
উদ্বোধন শেষে শাখা ম্যানেজারের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিক-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ডিজিএম বিশ্বাস মোহাম্মদ মীজানুর রহমান, এজিএম রশিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাসুদুল হক টিটু, উপজেলা নির্বাচন অফিসার পলাশ কুমার সাহা, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ প্রমূখ। সভায় সভাপতিত্ব করেণ হরিণাকুন্ডু সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক এজিএম মোবাশ্বের হোসেন। অলোচনা সভায় অতিথিরা বলেন হরিণাকুন্ডুবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল সোনালী ব্যাংকে একটি এটিএম বুথ স্থাপনের। সেটা অনেক পরে হলেও আজ পূরণ হয়েছে। এখান থেকে সকল ব্যাংকের কার্ড ব্যবহার করে টাকা তোলা ও জমা দেওয়া যাবে। বক্তারা ব্যাংকের গ্রাহক সংখ্যা ও সেবার মান বৃদ্ধি করার উপরে গুরত্বারোপ করেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শহিদুল নিহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্হ...

Photo

হাদিকে দেখতে ঢাকা মেডিকেলে গিয়ে তোপের মুখে মির্জা আব্বাস

এফএনএস: সন্ত্রাসীদের গুলিতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)...

Photo

পুতুলের গুলশানের ফ্ল্যাট জব্দের নির্দেশ

এফএনএস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের...

Photo

বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ ডাকাতি

এফএনএস: রাজধানীর বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত