বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ফ্যাসিস্টের গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: সারজিস

উচ্চকন্ঠ   25-Jan-2025   59

Photo

এফএনএস: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গুজব খুঁটির ওপর দাঁড়িয়ে মানুষের মাঝে বিভ্রান্ত ও বিভাজন তৈরির চেষ্টা করছে। তারা পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। দেশের মানুষ বিবেকবান হওয়ায় এ গুজবে শুধু বিনোদনের খোরাক জোগায় বলেও জানান সারজিস। শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী তারুণ্য উৎসবের স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম শেষে গণমাধ্যেমকর্মীদের এ কথা বলেন। চলমান সময়ে দেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সমন্বয়কদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্টকে কেন্দ্র করে সারজিস আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা গত ৫ আগস্টে প্রমাণ করে দিয়েছেন যে তারা ছাগলের উত্তরসূরি। বাংলাদেশের মানুষ যথেষ্ট বিবেকবান। এ দেশের মানুষ তাদের পাত্তা দেয় না। আমরা আমাদের জায়গা থেকে মানুষের স্বপ্ন ও স্প্রিটকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। আমরা মনে করি এসব গুজব পাত্তা দিলে, আমাদের শুধু সময় নষ্ট ছাড়া কিছুই হবে না। এর আগে কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রাম অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, স্বপ্নপূরণ অর্গানাইজেশনের মখলেছার রহমান মুন্না বক্তব্য রাখেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বেলুন উড়িয়ে স্কিল ডেভেলপমেন্ট ইয়ুথ সামিট প্রোগ্রামের উদ্বোধন করেন সারজিস। প্রোগ্রামে সারজিস আলম আরো বলেন, নতুন বাংলাদেশ গড়ার গণঅভ্যুত্থানের সামনের সারিতে ছিল মেয়েরা। আগামীর বাংলাদেশ গড়ার সামনের সারিতেও থাকবে মেয়েরা এবং মেয়ে-ছেলে যাই বলি না কেন, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের জায়গা থেকে নিজের যা কাজ তা করা। তাই আগামীর বাংলাদেশ গড়তে সবার পাশাপাশি তরুণদের নিয়ে কাজ করতে হবে। এদিকে সকালে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড় রেলস্টেশনের সৌন্দর্য বর্ধনের কাজের উদ্বোধন করেন। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, শিগগিরই মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে পুলিশ, পুলিশের ভয় কেটে যাবে, পুলিশ যাতে মানুষের সঙ্গে দেশের নাগরিকের বন্ধু হিসেবে কাজ করতে পারে সেই চেষ্টা করছে সরকার। একই সঙ্গে যেসব পুলিশ অন্যায় করেছে তাদের বিচার হচ্ছে সে সঙ্গে পুলিশ বাহিনী পুনর্গঠনের কাজ চলছে বলেও জানান তিনি। সারজিস আলম বলেন, নিরপেক্ষ নির্বাচনের জন্য আলাদা সরকারের প্রয়োজন নেই। ড. ইউনুসের হাত ধরেই বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন আমরা দেখতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী, পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আদম সুফি, পৌর বিএনপির আহ্বায়ক সাবেক মেয়র তৌহিদুল ইসলাম ও জামায়াতে ইসলামির নেতা নাজিম উদ্দিন।

office@ukantho.com


Photo

আগামী সংসদ নির্বাচন সবচেয়ে ঝুঁকিপূর্ণ হবে: ইসি আনোয়ারুল

এফএনএস: নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, বাংলাদেশের ইতিহাসে...

Photo

কালীগঞ্জের বেথুলী টু খাজুরা রোডে ১৫ স্থানে গর্ত: অহরহ ঘটছে দূর্ঘটনা

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার...

Photo

ইলেকট্রিক শক দেওয়ার মেশিন দেখতে চাওয়ায় সাম্যকে ছুরিকাঘাতে হত্যা

এফএনএস: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে খাবার খেতে গিয়ে মাদক কারবারিদের...

Photo

কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা ও হর্ণ জব্দ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জে শব্দদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত