বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে: বিএসএফআইসি চেয়ারম্যান

উচ্চকন্ঠ   03-Sep-2025   61

Photo

তারেকক মাহমুদ, কালীগঞ্জ প্রতিবেদক: ২০২৫-২৬ মাড়াই মৌসুম থেকে কৃষকের আখের মূল্য ৪৮ ঘন্টার মধ্যে পরিশোধ করা হবে। আখ বিক্রির সাথে সাথে কৃষকের টাকা পরিশোধের চেষ্টা করা হচ্ছে। কৃষকদের আখ মিলে দেওয়ার পর টাকার জন্য অপেক্ষা করতে হবে না। ধাপে ধাপে আখের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এখন সময় উপযোগী মূল্য বৃদ্ধির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত দ্বায়িত্বে) রশিদুল হাসান মোবারকগঞ্জ সুগার মিলের ২০২৫-২৬ রোপন মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মহেশ্বরচাঁদা গ্রামের আজগার আলীর বীজক্ষেতে আখ খন্ড রোপনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ইক্ষু উন্নয়ন ও গবেষণা বিভাগের পরিচালক ড. আব্দুল আলিম খান, যুগ্ন সচিব সাজেদুর রহমান, করপোরেশনের প্রধান (সিপিই) ড. জেবুন নাহার ফেরদৌস, প্রধান প্রকৌশলী মো. মাহমুদুল হক, ফিল্ড রিচার্স বিভাগের মহাব্যবস্থাপক মো. ইউসছুফ আলী, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, মৌচিক শ্রমিক ইউনিয়নে সভাপতি শফিকুল ইসলাম রিংকু, সাধারন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও সাবজোন প্রধান দেবেনন্দ্রনাথ মন্ডল প্রমুখ।
পরে মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ.ন.ম জুবায়ের এর সভাপতিত্বে মিল এলাকার কৃষকদের অংশগ্রহনে আখচাষ বৃদ্ধি ও মিলে পরিস্কার পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন, জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রশিদুল হাসান বলেন, চিনি শিল্পের উন্নয়নে কাজ করা হচ্ছে। আগামিতে আখের মূল্য বৃদ্ধি করা হবে। মানসম্মত সার ও কীটনাশক সরবরাহ নিশ্চিত করা হবে। আখ দির্ঘ মেয়াদি ফসল তাই আখের সাথে সাথী ফসলের চাষে উদ্বুদ্ধ করতে প্রশিক্ষণ দেওয়া হবে। আখচষের সাথে বহুমুখি অর্থকারী ফসল চাষে উদ্বুদ্ধ করা হবে। আখচাষ লাভজনক করতে সবধরনের পদক্ষেপ নেওয়া হবে। সভায় কৃষকদের মধ্যে বদর উদ্দীন, আব্দুল ওয়াদুদ, মিজানুর রহমান ও আলহাজ্ব আব্দুস সবুর বক্তব্য রাখেন।

office@ukantho.com


Photo

4 নভেম্বর থেকে রঘুনাথপুরে ১৫১তম বার্ষিক রাস পূজা, সকলকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের...

Photo

জামাল ইউনিয়নে দুই দিন ধরে আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্রের মহড়া: জনমনে আতংক

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের জামাল ইউনিয়নে যেন সন্ত্রাসীদের...

Photo

পদত্যাগ করলেন নাহিদ ইসলাম

এফএনএস: অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ...

Photo

ফেনীতে ভোট দেওয়ায় তালাকপ্রাপ্ত গৃহবধূর পাশে বিএনপি

এফএনএস: ফেনীতে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেওয়ার অপরাধে তালাক দেওয়া...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত