সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর

উচ্চকন্ঠ   12-Mar-2025   48

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশী নাগরিক দু’জন হলেন শ্যামল বিশ^াস (৬৬) ও রতন সরকার (৫৮)। মঙ্গলবার রাত ১০ টার দিকে সীমান্তের বাঘাডাঙ্গা বিওপির ৬০/২৯ পিলারের পাশে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে নেতৃত্ব দেন মহেশপুর ৫৮ বিজিবির পক্ষে বাঘাডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আসাদুজ্জামান বিশ্বাস ও বিএসএফ’র পক্ষে ১৯৪ ব্যাটালিয়নের সুন্দরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি যাদব নাগেশ গৌতম।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার বিকেলে নারায়নগঞ্জের কুতুবপুর ইউনিয়নের ভুইয়াগড় গ্রামের শ্রীদাম বিশ^াসের ছেলে শ্যামল বিশ^াস ও রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে রতন সরকার অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার চেষ্টা করে। সেসময় তারা বিএসএফ’র হাতে আটক হয়। বিএসএফ তাদেরকে ফেরত নেওয়ার জন্য বিজিবিকে আহবান জানায়। পরে রাতে বিজিবি-বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের পর তাদেরকে ফেরত দেওয়া হয়।

office@ukantho.com


Photo

তারেক রহমানের নেতৃত্বকে দেশে না আনার চক্রান্ত চলছে: ফারুক

এফএনএস: তারেক রহমানের এখন যে নেতৃত্ব, এই নেতৃত্বকেই দেশে না আনার চক্রান্ত...

Photo

বিভিন্ন জায়গায় ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে: শিশির মনির

এফএনএস: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী আলোচিত আইনজীবী শিশির মনির...

Photo

কালীগঞ্জে ১৪৪ ধারা জারিতে ইফতার মাহফিল পন্ড: মাঠ ছেড়ে ইফতার পাঠালেন এতিমখানায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয়...

Photo

খুলনায় আদালতের সামনে ২ যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা

এফএনএস: খুলনায় আদালতের প্রধান ফটকের সামনে দুই যুবককে কুপিয়ে ও গুলি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত