রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

আবারো বন্ধ হলো কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন

উচ্চকন্ঠ   26-Jun-2025   55

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত ঝিনাইদহের কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্ষ্যনির্বাহী পরিষদের নির্বাচন আবারো বন্ধ ঘোষনা করা হয়েছে। বুধবার বিকালে ওই সমিতির তত্বাবধায়ক কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে ওই ঘোষনাটি দিয়েছেন। বুধবার বেলা সাড়ে তিনটায় গনমাধ্যমকর্মীদের হাতে আসা ওই নোটিশে উল্লেখ রয়েছে, কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির কার্ষ্যনির্বাহী পরিষদ নির্বাচনের সকল কার্ষ্যক্রম পরবর্তী নির্দ্দেশ না দেওয়া পর্ষন্ত সাময়িকভাবে স্থগিত করা হল। উল্লেখ, ওই সমিতির নিয়মবর্হিভত’ কর্মকান্ড ও ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রসহ নানা অনিয়মের অভিযোগে এর আগেও গত ২৩ ফেব্রয়ারী একবার নির্বাচন বন্ধ করা হয়েছিল। কিন্তু সমিতির গঠনতন্ত্র সংশোধন না করেই আবারো একটি মহল আগামী ৭ই জুলাই পাতানো নির্বাচনের আয়োজন করেছিল। এতে আপত্তি জানিয়ে সমিতির ১০ জন সদস্য গত ২৪ জুন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেওয়ার পর এবারও নির্বাচনটি বন্ধ ঘোষনা করা হয়।
কালীগঞ্জ ডায়াবেটিক সমিটির নানা অনিয়ম ও মনগড়া গঠনতন্ত্র বাতিলসহ নতুন সদস্য পদ পেতে আবেদনকারী অনলাইন নিউজ পোর্টাল ’উচ্চ কন্ঠের’ সম্পাদক আনোয়ারুল ইসলাম রবি বলেন, ওই সমিতিতে নানা অনিয়ম জেকে বসেছে। দীর্ঘ ১০/১২ বছর ধরে কোন আয় ব্যায়ের হিসাব দেখানো বা সাধারন সভার মাধ্যমে নির্বাচন হয় না। সমিতিতে একটি চক্র ভর করছে। তারা বরাবরই গোপনে পাতানো কমিটি দিয়ে সংগঠনটি চালিয়ে আসছে। তিনি বলেন, এই সমিতি একটি সেচ্ছাসেবী প্রতিষ্টান। কিন্তু কিছু পদ লোভী সদস্যদের কারনে সমিতি ডুবে যেতে বসেছে। তিনি এসব অনিয়মের বিরুদ্ধে গত ফেব্রয়ারী মাসে এক অভিযোগ দিলে সে সময়ে নির্বাচন বন্ধ করা হয়েছিল। কিন্তু আবারো একটি চক্র নির্বাচন করার চেষ্টা করাতে এবারে সমিতির তালিকাভ’ক্ত সদস্যরাই অনিয়মের অভিযোগ দেওয়াতে নির্বাচন বন্ধ হয়েছে।
কালীগঞ্জ ডায়াবেটিক সমিতির তত্বাবধায়ক ও কালীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, এ নিয়ে দুই বার নির্বাচন বন্ধ ঘোষনা করা হয়েছে। সমিতির গঠনতন্ত্র ও নতুন সদস্য অন্তভ’ক্ত করা নিয়ে সদস্যদের মধ্যে জটিলতা ও বিরোধ দেখা দেওয়ায় উপজেলা আইনশৃংখলা কমিটির সিদ্ধান্তে এবারো নির্বাচনটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
কালীগঞ্জ উপজেলা আইনশৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম জানান, ডায়াবেটিক সমিতির নির্বাচন নিয়ে সদস্যরা তাকে এবং সমাজসেবা কর্মকর্তাকে একটি লিখিত অভিযোগ দেয়। এতে জনমনে বিরুপ প্রতিক্রিয়া ও আইনশৃংখলা অবনতির আশংকায় আলোচনান্তে ওই নির্বাচনটি সাময়িক বন্ধ করা হয়েছে। আগামীতে সকল সমস্যার সমাধান পূর্বক সৃষ্ট পরিবেশ তৈরি করে সমিতির নির্বাচন করানো হবে বলে জানান তিনি।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পরিবেশ রক্ষায় বিএনপির উদ্যোগে ৫ শত তালের বীজ বপন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালিগঞ্জে পরিবেশ রক্ষায় বজ্রপাত...

Photo

কালীগঞ্জে গাঁজা চাষী আটক

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সাড়ে ১৩ ফুট উচ্চতার...

Photo

তিন পার্বত্য জেলাকে কফি অঞ্চল বানাতে চাই: পার্বত্য উপদেষ্টা

এফএনএস: পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, তিন...

Photo

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী

এফএনএস: আইনশৃঙ্খলা পরিস্থিতি জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নত করতে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত