শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

অসুস্থ বিএনপি নেতা মাহবুবার রহমানকে দেখতে গেলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

উচ্চকন্ঠ   31-Oct-2025   68

Photo

জামির হোসেন ও মাসুদ রানা: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আলহাজ্ব মাহবুবার রহমান শারীরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়েছেন। বর্ষীয়ান এ নেতার খোঁজখবর নিতে কালীগঞ্জ শহরের থানা রোডস্থ্য বাসভবনে আসেন ঝিনাইদহ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও কালীগঞ্জ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তারা অসুস্থ্য মাহবুবার রহমানের দ্রুত আরোগ্য কামনা করেন।
বিএনপির দলীয় সুত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে হঠাৎ করেই মাহবুবার রহমান শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়ীতেই চিকিৎসাধীন আছেন। তার অসুস্থ্যতার খবর পেয়ে শুক্রবার সকালে তাঁকে দেখতে তার বাসভবনে আসেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর রবিউল ইসলাম লাভলু, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা বিএনপির সহসভাপতি ও সদর থানার সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ।
এছাড়াও তার সার্বক্ষনিক খোজখবর নিচ্ছেন, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক জননেতা সাইফুল ইসলাম ফিরোজ, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন-আহব্বায়ক হামিদুল ইসলাম হামিদ সহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্ষায়ের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

ড. ইউনূসের কথায় জিয়াউর রহমানের কণ্ঠ শুনছেন মির্জা ফখরুল

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কথায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর...

Photo

মহেশপুরে ০৩ ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা: জরিমানা ও সিলগালা

মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর পৌরসভাধীন তিনটি প্রাইভেট...

Photo

বিএনপির মনোনয়নে ঝিনাইদহে দুইটি আসনে অসন্তোষ, স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জয়ন্ত কুমার কুন্ডু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে...

Photo

কালীগঞ্জে জাতীয় কন্যা শিশু ও আন্তজার্তিক দূর্যোগ প্রমশন দিবসে ব্যাতিক্রমি আয়োজন

জামির হোসেন, নিজস্ব প্রিতিবেদক: ’শিশু বিয়ে আর নয়’ কন্যা করবে বিশ্ব...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত